শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় চার নারীসহ ৫ জনের মৃত্যু *** শ্রীলঙ্কার কাছে হেরে ক্ষমা চাইলেন বাংলাদেশের কোচ *** আমাদের সমুদ্রবন্দর-নৌপথ-উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে: প্রধানমন্ত্রী *** ঢাকায় পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু *** অস্কারে প্রথমবার তথ্যচিত্র পাঠাচ্ছে পাকিস্তান *** রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান *** গাজরের স্যুপে সেদ্ধ হচ্ছিল মডেলের মাথার খুলি, আদালতে চাঞ্চল্যকর তথ্য *** মিষ্টির পদত্যাগে তারেক রহমানের বার্তা কতটা কঠোর, সামনে যে পরীক্ষা বিএনপির *** সাজানো মামলা প্রত্যাহার করুন, আখতারুজ্জামানকে মুক্তি দিন: জামায়াত আমির *** বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

সহকারী শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৮ পূর্বাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে (তিন পার্বত্য জেলা বাদে ২১টি জেলা) লিখিত পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন ৪৬ হাজার ১৯৯ জন। 

সোমবার (২২শে এপ্রিল) রাত দেড়টায় এ ফলাফল প্রকাশ করা হয়‌

গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, তৃতীয় ধাপের পরীক্ষায় ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

আরো পড়ুন: প্রাথমিকের ফল প্রকাশ, উত্তীর্ণ ২৩ হাজার ৫৭

এর আগে রোববার (২১শে এপ্রিল) দুপুরে এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে রাতে মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রকাশিত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফলে ত্রুটি ধরা পড়েছে।

মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় এই দুই সেটের ফল রাত ১২টার পর প্রকাশ করা হবে। সেই সংশোধিত ফল সোমবার (২২শে এপ্রিল) রাতে প্রকাশ করা হয়।

গত ২৯শে মার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। 

এইচআ/ 

সহকারী শিক্ষক নিয়োগ সংশোধিত ফল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250