সোমবার, ৩০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা *** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’

দুই দশক পর নতুন আমেজে আসছে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি : সংগৃহীত

২০০২ সালে মুক্তি পেয়েছিল ফেরদৌস ও শাবনূর অভিনীত ‘প্রেমের জ্বালা’। আবুল কালাম আজাদ পরিচালিত সিনেমাটি জনপ্রিয়তা পেয়েছিল। তবে সিনেমার সাফল্যকে ছাপিয়ে গিয়েছিল ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’ গানটি।

এখনো বিভিন্ন অনুষ্ঠানে গানটি বাজতে শোনা যায়। ইউটিউবে গানটির ভিউ দেখলেও আঁচ পাওয়া যায় জনপ্রিয়তার। সাত বছর আগে অনুপম মুভি সংস ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া গানটির ভিউ প্রায় ৫২ মিলিয়ন।

আসসালামালাইকুম বিয়াইন সাব গানটি গেয়েছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। দুই দশকের বেশি সময় পর নতুন আয়োজনে ফিরে আসছে গানটি।

অনুপম মিউজিকের ব্যানারে তৈরি নতুন গানটিতে ব্রিজ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে আসসালামালাইকুম বিয়াইন সাব গানের প্রথম দুই লাইন। তাই গানের শিরোনাম দেওয়া হয়েছে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’।

নতুন আয়োজনে গানটি গেয়েছেন সৈয়দ অমি ও দিলশাদ নাহার কনা। লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর করেছেন সৈয়দ অমি, সংগীতায়োজনে এ এন ফরহাদ।

গীতিকার স্নেহাশীষ ঘোষ বলেন, ‘আগের গানটির জনপ্রিয়তা মাথায় রেখে সম্পূর্ণ নতুন করে লেখা হয়েছে গানটি। কোরাস অংশে রাখা হয়েছে আগের গানের দুই লাইন। পূজা উপলক্ষে বড় আয়োজনে তৈরি হচ্ছে গানটি। আশা করছি আগের গানের মতো এই গানটিও দর্শকের মন ছুঁয়ে যাবে।’

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সৈয়দ অমি। সঙ্গে আছেন তার স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি। এর আগে অমির গাওয়া ‘মাতাল’, ‘দুই চাক্কার সাইকেল’, ‘পরি পাইছি রে’সহ বেশ কয়েকটি গানে মডেল হয়েছেন তারা।

সম্প্রতি এফডিসিতে সেট বানিয়ে বিশাল আয়োজনে হয়েছে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ গানের ভিডিও শুটিং। অমি-আঁচলের সঙ্গে এতে অংশ নিয়েছেন একঝাঁক নৃত্যশিল্পী। সেই সেট থেকে দুজনের একটি ছবি শেয়ার করে ফেসবুকে অমি জানান, সফলভাবে শেষ হয়েছে গানের ভিডিও শুটিং। শিগগিরই আসছে নতুন এই গান।

জানা গেছে, ১১ই সেপ্টেম্বর অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশ পাবে আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০। 

জে.এস/

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250