সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

কবিতা : পূর্ণতা -শাহিনুর রহমান

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পূর্ণতা

—শাহিনুর রহমান

আমি বরং কৃষ্ণপক্ষীয় রজনীর চন্দ্র হবো,

ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হবো তোমাতে!

আকাশে নক্ষত্রের হিসাব মেলাতে মেলাতে,

মিলিয়ে যাবো কোনো এক অখ্যাত নক্ষত্রের সাথে।


ভালোবাসার ভাগশেষ বলে যদি কিছু থেকে থাকে,

তবে আমি সেই জনমে তোমাকেই-

চেয়ে নিবো বিধাতার কাছে।


নিত্যকার হিসাব চুকিয়ে নিচ্ছে সময়,

আর নিষ্প্রভ অভিমানে কেটে যাচ্ছে এবেলা ওবেলা।

মানছি, শ্বাশ্মত প্রেম কখনো সময়ের বাক্সে বন্দি করা যায় না।

তবুও তো মানুষ আমরা! স্পৃহার উর্ধ্বে তো নয়!


কিছু ব্যাথা হৃদয় গহনে লুকানো ভীষণ,

কিছু কথা ভূমিষ্ঠ হয়নি কখনো,

তবুও বলবো খুব বেশি ক্ষতি হয়নি তোমাকে ভালোবেসে।

কারণ আমি জানি, 

ভালোবাসার সৃষ্টি হয় অপূর্ণতায়,

আর পূর্ণতা পায় স্মৃতিতে।

তাই কথা দিচ্ছি, স্মৃতি করে যাবো তোমার ভালোবাসাকে,

পূর্ণ করে যাবো ভালোবেসে।


এস/আই.কে.জে/

পূর্ণতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250