শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন, যারা বলছেন পিআর চাই উচ্চকক্ষে, নিম্নকক্ষে; তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছেন।'

তিনি বলেন, 'গতকালকে (শুক্রবার, ২৯শে আগস্ট) একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন লক্ষ করলাম, যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয়, তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী ২০২৬ ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন কেউই রুখতে পারবে না। সে শক্তি কারও নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া।’

আজ শনিবার দুপুরে নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হয়ে উদ্বোধনের সময় এ কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন ঠুনকো বাহানায় বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছে; তাদের উদ্দেশে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম ঐক্যবদ্ধভাবে। এই গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকারের ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি। তাই আসুন আমরা সেই গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখি।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই দেশের ইতিহাস শহীদের রক্তে রঞ্জিত লেখা ইতিহাস। এই ইতিহাস বলে শেষ করা যাবে না। আমরা প্রথম বাংলাদেশ ও শেষ বাংলাদেশের রাজনীতি করি। আমাদের উদ্দেশ্য, আমাদের রাজনীতি, আমাদের ঠিকানা বাংলাদেশই প্রথম। সবার আগে বাংলাদেশ, এই দেশে আমাদের কোনো প্রভু থাকবে না।’

জে.এস/

সালাহউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250