বৃহস্পতিবার, ৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিএনপি কেন বহাল রাখল? *** ‘বঙ্গবন্ধুর ছয় দফা মুক্তির প্রথম সনদ ও প্রথম খসড়া সংবিধান’ *** নিজেকে যিশুর সঙ্গে তুলনা করেছেন দ. কোরিয়ার কারারুদ্ধ সাবেক প্রেসিডেন্ট *** আলোচনা ব্যর্থ হলে আবার যুদ্ধ শুরু করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন *** যুদ্ধবিরতিতে বিশ্বনেতাদের স্বস্তি *** প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রীর উপস্থিতি রক্ষণশীল রাজনীতির বিরুদ্ধে বার্তা *** আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার *** যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত কী জানা গেল *** বাংলাদেশিদের ভিসা আবেদনে ভুয়া নথি বা অননুমোদিত এজেন্ট নিয়ে সতর্ক করল ১৩ দেশ *** রেকর্ডধারী একজন রাজনীতিবিদ গ্রেফতার, দেশজুড়ে সমালোচনা ও নিন্দার ঝড়!

যুদ্ধবিরতিকে ‘বিজয়’ বলছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের ১০ দফা দাবি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে তেহরান। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভেট দুই সপ্তাহের এই যুদ্ধবিরতিকে মার্কিনিদের ‘বিজয়’ বলে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কারোলিন লিখেছেন, ‘এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়। যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের অসাধারণ সামরিক বাহিনী সম্ভব করেছে।’

যুক্তরাষ্ট্রের সেনাদের অবদান সামনে এনে তিনি বলেন, আমাদের সামরিক বাহিনীর সফলতা সর্বোচ্চ চাপ সৃষ্টি করেছে। যার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার টিম কঠোর আলোচনায় বসতে পেরেছেন। আর সেই আলোচনার মাধ্যমেই এখন কূটনৈতিক সমাধান এবং দীর্ঘমেয়াদি শান্তির পথ তৈরি হয়েছে।

এদিকে ইরান আজ বুধবার ভোরে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ‘নীতিগতভাবে’ তাদের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি এই তথ্য জানিয়েছে। এই প্রস্তাবটি একটি বড় চুক্তির জন্য আলোচনার কাঠামো হিসেবে কাজ করবে। তবে পরিকল্পনার সব বিষয় প্রকাশ্যে জানানো হয়নি।

যদিও ইসরায়েল আজ ভোরেও ইরানে হামলা চালিয়েছে। দখলদার দেশটির টেলিভিশন চ্যানেল ১২ আজ বুধবার ভোরে জানিয়েছে, ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে ইরানে।

কারণ হিসেবে বলা হয়েছে যুদ্ধবিরতির পরও ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা।

জে.এস/

যুক্তরাষ্ট্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250