শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’

বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বুধবার (১৪ই আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ‘বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারত ও এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সহিংসতার অবসানে ভারতের সাথে সম্মিলিতভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র।’

বুধবার (১৪ই আগস্ট) এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ নিয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘এই বিষয়ে আমি ব্যক্তিগত কিংবা কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না। তবে আমরা বাংলাদেশে সহিংসতার অবসান, জবাবদিহিতা এবং আইনের শাসনের জন্য চাপ অব্যাহত রাখছি। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমরা ভারতের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সাথেও যোগাযোগ করছি।’

আরও পড়ুন: ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশটির জনগণকে শান্ত এবং সাম্প্রতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। তার এ আহ্বানকে স্বাগত জানিয়েছেন বেদান্ত প্যাটেল।

তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষায় নতুন সরকারের লক্ষ্যকে স্বাগত জানাই।’

এসি/ আই.কে.জে/


যুক্তরাষ্ট্র বাংলাদেশ-ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250