শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৩ লাখ ৭ হাজার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা এবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুসারে, বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত ৩ লাখ ৭ হাজার ৩৯২ জন প্রবাসী ভোটের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৮৪ হাজার ১৭৩ জন, আর নারী ভোটার ২৩ হাজার ২১৯ জন।

ইসির ওয়েবসাইটের মাধ্যমে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ পর্যন্ত নিবন্ধনের তথ্য নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে মঙ্গলবার থেকে প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে।

এবার প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এতে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোট কার্যক্রমে নিয়োজিতরা অংশ নিতে পারবেন। ভোটের জন্য অবশ্যই অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন শুরু হয়েছিল ১৯শে নভেম্বর থেকে এবং চলবে ২৫শে ডিসেম্বর পর্যন্ত।

নিবন্ধন করা প্রবাসীরা দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ব্রাজিল, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, নাইজেরিয়া, ঘানা, তানজানিয়া, পেরু, আর্জেন্টিনা, হংকংসহ আরও প্রায় ৪০টি দেশে অবস্থান করছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ভোট দিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ফিরতি খামে পাঠাবেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রবাসী ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করতে ৫০ লাখ প্রবাসীকে টার্গেট করে কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

জে.এস/

ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250