শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

সন্দেশ বানিয়েও খেতে পারেন বিটরুট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিটরুট নামের গাঢ় গোলাপি বা লালচে রঙের সবজিটি এখনও আমাদের দেশে খুব পরিচিত না। বাজারে দেখলেও কিনতে চান না অনেকে। শীতকালে এ সবজির উৎপাদন বেশি হলেও বর্তমানে সবসময়ই এ সবজির দেখা মেলে। বিভিন্ন পুষ্টিগুণ ও ঔষধিগুণ সম্পন্ন এ সবজিটিকে সুপারফুডও বলা হয়ে থাকে। যাদের কাছে এই সবজিটি পরিচিত তারা সাধারণত জুস, সালাদ বা সেদ্ধ করে খেয়ে থাকেন। তবে আরো একভাবে খেতে পারেন এই সবজিটি। বাড়িতে বানিয়ে নিতে পারেন বিটরুট সন্দেশ। রইলো রেসিপি-

উপকরণ: ছানা ২ কাপ, বিটরুটের ঘন রস ২ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, কনডেন্সড মিল্ক সিকি কাপ, এলাচিগুঁড়া সামান্য, ঘি ৩ টেবিল চামচ, পেস্তা।

আরো পড়ুন : শীতের বিকেল জমে উঠুক মচমচে মটর পুরির স্বাদে!

প্রণালি: ছানা হালকা হাতে সামান্য ভেঙে নিন। বিটরুট গ্রেট করে ব্লেন্ড করে ছেঁকে নিলে যে রস বের হবে, ওটাই আমরা সন্দেশে ব্যবহার করব। এবার যে পাত্রে সন্দেশ বানাবেন, তাতে ছানা, গুঁড়া দুধ, কনডেন্সড মিল্ক, বিটরুটের রস দিয়ে চুলায় বসান। নেড়েচেড়ে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে রস টানাতে হবে। শুকিয়ে এলে ঘি ও এলাচিগুঁড়া দিয়ে নাড়ুন। হাড়ির তলা ছেড়ে এলে নামিয়ে ঠান্ডা হতে দিন। এবার ছাঁচে নিয়ে পছন্দমতো সন্দেশের আকার দিন। ওপরে পেস্তা ছড়িয়ে দিন। ফ্রিজে রেখে কিছুটা শক্ত হলে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে

বিটরুট সন্দেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250