শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

শীতের বিকেল জমে উঠুক মচমচে মটর পুরির স্বাদে!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

কমবেশি সবাই বিকেলের নাস্তায় পুরি খেতে ভালোবাসে। সাধারণত ডাল বা আলুর পুর ভেতরে ভরে ডুবো তেলে মচমচে করে ভাজা হয় পুরি। যদি পুরির স্বাদ বদলাতে চান, তাহলে এবার পুরি তৈরি করুন মটরশুঁটি দিয়ে। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। চলুন তবে জেনে নেওয়া যাক মটর পুরি তৈরির রেসিপি-

উপকরণ

১. মটরশুঁটি ৪ কাপ

২. কাঁচা মরিচ ২-৩টি

৩. আদা বাটা ১ টেবিল চামচ

৪. হিং ১ চিমটি

৫. আস্ত জিরা ২ চা চামচ

৬. তেজপাতা ২টি

৭. শুকনো মরিচ ২টি

৮. লবঙ্গ ৩-৪টি

৯. দারুচিনি আধা ইঞ্চি

১০. গরম মসলা গুঁড়া আধা চা চামচ

১১. লবণ, ময়দা ও তেল পরিমাণমতো।

আরো পড়ুন : শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে পারেন বড়ি ভর্তা!

পদ্ধতি

প্রথমে ময়দায় সামান্য লবণ মিশিয়ে নিন। এরপর হালকা গরম পানি একটু একটু করে দিয়ে ভালো করে মেখে ডো তৈরি করে নিন। খেয়াল রাখবেন ডো যেন বেশি শক্ত বা নরম না হয়। এবার মটরশুঁটি ও কাঁচা মরিচ ধুয়ে সেদ্ধ করে ব্লেন্ড করে নিন। এবার তৈরি করতে হবে ভাজা মসলা।

এজন্য প্যানে জিরা, তেজপাতা, শুকনো মরিচ, লবঙ্গ ও দারুচিনি ভেজে গুঁড়ো করে নিন। এবার পুর তৈরির জন্য কড়াইয়ে তেল গরম করে হিং ও আদা বাটা মিশিয়ে মটরশুঁটির পেস্ট ঢেলে দিন। সামান্য লবণ দিতে ভুলবেন না। এরপর ভাজা মসলা ও গরম মসলা দিয়ে নাড়তে থাকুন।

মিশ্রণটি শুকিয়ে এলে ঠান্ডা করে নিন। এরপর ময়দা থেকে লেচি কেটে তাতে পরিমাণ মতো পুর ভরে হাতের চাপে গোল আকৃতি দিন। খেয়াল রাখবেন, লেচির থেকে পুরের পরিমাণ যেন বেশি না হয়।

ডুবো তেলে এবার ছেড়ে দিন পুরিগুলো। দু’পিঠ উল্টে-পাল্টে বাদামি করে ভেজে নিন। উঠিয়ে কিচেন তোয়ালেতে রাখুন। ব্যাস তৈরি হয়ে গেল মচমচে মটরশুঁটির পুরি। পরিবেশন করুন টমেটো সস কিংবা চাটনির সঙ্গে।

এস/ আই.কে.জে


মটর পুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250