শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

আনিস আলমগীরের গ্রেপ্তার-রিমান্ডের ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৯ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৫ই ডিসেম্বর) ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। 

বিবৃতিতে বলা হয়, মামলার পর আনিস আলমগীরকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড চলাকালে তাকে যেন কোনো ধরনের অসম্মান, হয়রানি বা নাজেহাল করা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ডিআরইউ জানায়, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই গত রোববার সন্ধ্যায় সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সেখানে আটকে রেখে পরদিন তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। গ্রেপ্তার দেখানোর পর তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিআরইউ নেতারা মনে করেন, এ ধরনের আচরণ অতীতের স্বৈরাচারী শাসনামলে সাংবাদিকদের ওপর রাষ্ট্রীয় দমন–পীড়নের স্মৃতি উসকে দেয়। বিবৃতিতে বলা হয়, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও নির্বিচার গ্রেপ্তারের ঘটনা নিয়মিত ঘটেছে। বর্তমান ঘটনাটি সেই দুঃখজনক বাস্তবতারই পুনরাবৃত্তি বলে মন্তব্য করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো অভিযোগ ছাড়াই কাউকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া, সেখানে আটকে রাখা কিংবা পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছে ডিআরইউ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250