রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

বিসিআইসিতে ৬৮৯ পদের বিশাল নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীন (বিসিআইসি) ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (টিআইসিআই) ব্যবস্থাপনায় প্রশিক্ষণের জন্য ৬৮৯ জন জনবল নিয়োগ দেওয়া হবে। পদের নাম শিক্ষানবিশ গ্রেড-২। এটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। দেশ-বিদেশে ভারী শিল্পপ্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে এ নিয়োগ দেবে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই)। এর আগে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের দরকার নেই।

পদের নাম ও পদসংখ্যা

১. শিক্ষানবিশ গ্রেড-২ (অপারেটর);

পদসংখ্যা: ২৪৯ জন;

মাসিক বেতন: উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচ শ);

বয়স: ১লা জুন তারিখে সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর;

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (পদার্থবিদ্যা, রসায়ন, গণিত) এবং এইচএসসি (পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতসহ) উভয় পরীক্ষায় প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) [(কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স/ইলেকট্রনিক কন্ট্রোল ও কমিউনিকেশন)]–এ কমপক্ষে জিপিএ ৩.০;


২. শিক্ষানবিশ গ্রেড-২: টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল টেকনোলজি);

পদসংখ্যা: ৯৯ জন;

মাসিক বেতন: উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচ শ)

বয়স: ১লা জুন তারিখে সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/ স্বীকৃত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল) (ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস) সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ থাকতে হবে;


৩. শিক্ষানবিশ গ্রেড-২: টেকনিশিয়ান (মেকানিক্যাল/মেশিন টুলস টেকনিশিয়ান টেকনোলজি);

পদসংখ্যা: ২০১ জন

মাসিক বেতন: উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচশত)

বয়স: ১লা জুন তারিখে সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল) [মেকানিক্যাল/মেশিন টুলস] সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ থাকতে হবে।


৪. শিক্ষানবিশ গ্রেড-২: টেকনিশিয়ান (অটোমোবাইল/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি);

পদসংখ্যা: ৪৬ জন;

মাসিক বেতন: উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচ শ);

বয়স: ১লা জুন তারিখে সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর;

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/স্বীকৃত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/ এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল)[অটোমোবাইল/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন] সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০;


৫. শিক্ষানবিশ গ্রেড-২: টেকনিশিয়ান (ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি);

পদসংখ্যা: ৬৭ জন;

মাসিক বেতন: উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচ শ);

বয়স: ২৬.০১.২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর;

শিক্ষাগত যোগ্যতা: *স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/স্বীকৃত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল) [(ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন)] সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ থাকতে হবে;


৬. শিক্ষানবিশ গ্রেড-২: টেকনিশিয়ান (ড্রাফটিং অ্যান্ড সিভিল/উড ওয়ার্কিং টেকনোলজি);

পদসংখ্যা: ২৭ জন;

মাসিক বেতন: উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচ শ);

বয়স: ১লা জুন তারিখে সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর;

শিক্ষাগত যোগ্যতা: *স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/ স্বীকৃত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল)/ এসএসসি (বিজ্ঞান) এবং এইচএসসি (ভোকেশনাল) [ড্রাফটিং অ্যান্ড সিভিল/উড ওয়ার্কিং/বিল্ডিং কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স] সনদপত্রসহ উভয় পরীক্ষার প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে;


আবেদন পদ্ধতি

প্রিপেইড টেলিটকের (http://tici.teletalk.com.bd) মাধ্যমে অনলাইনের নিয়মাবলী অনুসরণ করে প্রার্থীকে আবেদন ফরম পূরণ করতে হবে। পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের কমিশন ও ভ্যাট ৬ (ছয়) টাকা সহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে SMS–এর মাধ্যমে ফি জমা দিতে হবে। আবেদনপত্র পূরণসংক্রান্ত শর্তাবলি ও নিয়মাবলী বিসিআইসির ওয়েবসাইট, টিআইসিআই–এর ওয়েবসাইট এবং (http://tici.teletalk.com.bd) এ পাওয়া যাবে।

আবেদনকারীকে লিখিত/মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। এ ছাড়া প্রশিক্ষণ কোর্স শেষে অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়নে সফলতার সঙ্গে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীকে সংশ্লিষ্ট প্রশিক্ষণ ক্ষেত্রের ওপর সনদপত্র প্রদান করা হবে।

সময়সীমা: আজ রোববার ২০শে এপ্রিল, রাত ১২টা পর্যন্ত।

আরএইচ/

বিসিআইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250