রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ডিএনসিসির সব ওয়ার্ডে জন্ম-মৃত্যু নিবন্ধনের সেবা শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার সব ওয়ার্ডে নিরবচ্ছিন্নভাবে শুরু হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম। 

বুধবার (৯ই অক্টোবর) থেকে ডিএনসিসির সব ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করা হচ্ছে। 

কাউন্সিলরদের স্ব স্ব পদ থেকে অপসারিত হওয়ার প্রেক্ষিতে ওয়ার্ড ভিত্তিক জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ করার জন্য আঞ্চলিক অফিসের কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। এর ফলে সুষ্ঠুভাবে ডিএনসিসি'র সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ সেবা নিশ্চিত হয়েছে। 

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন।

আরও পড়ুন: স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে ড. ইউনূসের আহ্বান

তিনি জানান, ডিএনসিসির ওয়ার্ড নম্বর ১ থেকে ৩৬ পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে এবং ওয়ার্ড নম্বর ৩৭ থেকে ৫৪ পর্যন্ত সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হতো। গত ২৬শে সেপ্টেম্বর সকল কাউন্সিলরদের স্ব স্ব পদ হতে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য অনলাইনে আবেদনের লিংকে  http://bdris.gov.bd/br/application গিয়ে আবেদন করতে হবে।

এসি/কেবি

জন্ম-মৃত্যু নিবন্ধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250