শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

রাজাকার হিসেবে আঁকা গোলাম আযম, নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে ঢাবি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রাস্তায় রাজাকার হিসেবে আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে হল প্রশাসন। গতকাল শনিবার (১৩ই ডিসেম্বর) রাতে হলের রবীন্দ্রভবন ও অক্টোবর স্মৃতি ভবনসংলগ্ন সড়কে এ ছবিগুলো আঁকা হয়। আর আজ রোববার সকালে তা মুছে ফেলা হয়েছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গতরাতে 'তুলির আঁচড়ে দ্রোহ' শীর্ষক কর্মসূচি পালন করে জগন্নাথ হল সংসদ। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা হলের রবীন্দ্রভবনের সামনের সড়কে যুদ্ধাপরাধী গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও আবদুল কাদের মোল্লার ছবি আঁকেন।

জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক বলেন, ১৪ই ডিসেম্বর স্মরণে ডাকসুর পক্ষ থেকে যেহেতু কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি, তাই হল সংসদের পক্ষ থেকে ‘তুলির আঁচড়ে দ্রোহ’ নামে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বীকৃত রাজাকারদের ছবি আঁকেন।

সুদীপ্ত বলেন, ‘কিন্তু হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ে মিলে এই ছবিগুলো মুছে দিয়েছে। হল প্রশাসন আমাদের জানিয়েছে, তাদের নাকি ওপর থেকে নির্দেশ এসেছে।’

জানতে চাইলে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, অনুমতি নেওয়ার সময় ছবি আঁকার বিষয়টি উল্লেখ ছিল না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে তা মুছে ফেলা হয়। এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

রাজাকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250