মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

হোয়াটসঅ্যাপের জনপ্রিয় ফিচার পাবেন এখন মেসেঞ্জারে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ অপরাহ্ন, ১১ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। এবার হোয়াটসঅ্যাপের জনপ্রিয় ফিচার পাবেন মেসেঞ্জারে।

মেসেঞ্জারে যে ফিচারটি আনা হয়েছে তার নাম কমিউনিটিস ফিচার। এরই মধ্যে বিশ্বব্যাপী সেই ফিচার রোল আউট হওয়া শুরু হয়ে গিয়েছে। যে কোনো ব্যবহারকারী এই কমিউনিটি শুরু করতে পারবেন। এই কমিউনিটি পরিচালনা করার জন্য হোয়াটসঅ্যাপের মতো অ্যাডমিন ফিচার চালু করা হয়েছে।

যারা মেসেঞ্জার ব্যবহার করেন। সবাই এই কমিউনিটিতে যোগ দিতে পারবেন। এটি ফেসবুক গ্রুপের থেকে বেশ আলাদা বলে জানানো হয়েছে। ফেসবুক গ্রুপে যে সুবিধা থাকে তা এখানে থাকবে না। মেসেঞ্জার কমিউনিটির সব মেসেজ সদস্যরা দেখতে পাবেন।

আরো পড়ুন : ঈদের ছুটিতে ফ্রিজ নষ্ট হলে কী করবেন?

মেটার দাবি, ৫ হাজার জন ব্যবহারকারী জয়েন হতে পারবে একটি মেসেঞ্জার কমিউনিটিতে। ব্যবহারকারীরা ফেসবুক ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ডদেরও রিকোয়েস্ট করতে পারবেন। ২০২২ সালে প্রথম হোয়াটসঅ্যাপে লঞ্চ হয় এই কমিউনিটি ফিচার।

এই ফিচারের ফলে অনেকেই লাভবান হতে পারেন। যাদের ফেসবুকে যোগাযোগ রাখার জন্য গ্রুপ বানাতে হয়। তারা এবার মেসেঞ্জারে ৫০০০ জন ইউজার পর্যন্ত একটি কমিউনিটি তৈরি করতে পারবে। সেখানে নিয়মটি আপডেট করা যাবে, ছবি-ভিডিয়ো, অডিয়ো আপলোড করা যাবে। এছাড়া আরও বেশ কয়েকটি কাজ করা যাবে এখানে। জেনে নিন কী কী করতে পারবেন মেসেঞ্জার কমিউনিটিতে-

>> নতুন মেম্বারদের ইনভাইট করতে পারবেন।

>> কমিউনিটি চ্যাট তৈরি করতে পারবেন।

>> কমিউনিটি থেকে কাউকে বাদ দিতে পারবেন।

>> কমিউনিটিতে কোনো চ্যাট ডিলিট করতে পারবেন।

>> কমিউনিটি থেকে বেরিয়ে যেতে পারবেন।

>> কোনো কন্টেন্টের বিরুদ্ধে রিপোর্ট করার ক্ষমতা থাকবে।

>> কমিউনিটি চ্যাট থেকে কোনো কনটেন্ট মুছে ফেলতে পারবেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

এস/  আই.কে.জে

হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250