বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ *** ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি দল’ *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি *** আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ *** গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ আর্টিকেল নাইনটিনের *** ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে’ *** ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনাসহ অন্য নেতাদের

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। 

আজ শনিবার (১৭ই জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন তিনি। 

ইসি মাছউদ বলেন, দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।বিশেষ করে আসনভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর পরিকল্পনা রয়েছে। 

তিনি বলেন, ‘প্রবাসী ভোটারদের জন্য ব্যালট পাঠানোর প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় সেখানে কোনো পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। ফলে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট অপরিবর্তিতই থাকছে।'

তিনি জানান, দেশের ভেতরের পোস্টাল ব্যালট এখনো ছাপানো হয়নি। তাই সেখানে প্রয়োজনীয় পরিবর্তনের সুযোগ রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বর্তমান পোস্টাল ব্যালটের জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। দলটি প্রস্তাব দেয়, পোস্টাল ব্যালট যাতে সাধারণ ব্যালট পেপারের মতো সহজবোধ্য হয়, যেখানে শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক থাকবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে বিপুল সংখ্যক ভোটার ব্যবহার করবেন। সব মার্কা রেখে ভোট প্রক্রিয়াকে কঠিন না করে ভোটাররা যাতে সহজে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া উচিত।’

জে.এস/

ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250