বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

পিস্তলের লাইসেন্স নবায়ন করতে থানায় এসে গণজাগরণ মঞ্চের নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়নের কাজে গিয়ে গণজাগরণ মঞ্চের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) বেলা দুইটার দিকে থানা ভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৭৫)। তার বাড়ি উপজেলার বাশিল গ্রামে। পুলিশের ভাষ্য, ২০১৩ সালে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ।

পুলিশ সূত্র জানায়, আজ দুপুরে নিজের ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স নবায়নের কাজে থানায় যান আবুল কালাম আজাদ। বিষয়টি জানতে পেয়ে থানায় যান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তারা আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবি জানান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান বলেন, ‘আমাদের নেতারা নির্দোষ ছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করা হয়েছে। ওই দোসরকে পুলিশ গ্রেপ্তার করেছে।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আবুল কালাম আজাদ আওয়ামী লীগেরও কর্মী। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেটি জানাননি ওসি।

গণজাগরণ মঞ্চ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250