রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

খালেদা জিয়া-তারেক রহমানকে নিয়ে পুঁথি ও কিচ্ছা গাইলেন দিলরুবা খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান এবার নতুন এক আয়োজন নিয়ে সামনে আসছেন। ‘পাগল মন’খ্যাত এই গায়িকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি পুঁথি ও একটি কিচ্ছা গেয়েছেন। সম্প্রতি বিষয়টি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান।

ফেসবুক পোস্টে দিলরুবা লেখেন, ‘শৈশবে আমাদের গ্রামবাংলার বিভিন্ন অনুষ্ঠানে পুঁথি গান, কিচ্ছা কিংবা গীতের যে সুরের মূর্ছনা আমরা শুনতাম তা আজ আধুনিকতার ভিড়ে অনেকটা বিলুপ্তপ্রায়। আমাদের সমৃদ্ধ সংস্কৃতির এই অমূল্য সম্পদগুলো ধীর ধীরে হারিয়ে যাচ্ছে। এই হারানো ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার তাড়না থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। সেই ভাবনা থেকে আমি বাংলাদেশের দুই উজ্জ্বল নক্ষত্র আপসহীন নেত্রী খালেদা জিয়া এবং তার যোগ্য উত্তরসূরি তারেক রহমানকে নিয়ে একটি পুঁথি ও একটি কিচ্ছা গেয়েছি।’

তিনি আরও বলেন, ‘ঐতিহ্যের ছন্দে এবং কিচ্ছার বর্ণনায় তাদের জীবন ও সংগ্রামের কিছুটা গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, গ্রামবাংলার চিরচেনা এই শৈল্পিক উপস্থাপনা আপনাদের হৃদয়ে জায়গা করে নেবে এবং আমাদের সংস্কৃতি রক্ষায় অনুপ্রাণিত করবে।’ 

পুঁথি ও কিচ্ছা দুইটি এ গায়িকার ইউটিউব চ্যানেল ‘Dilruba Khan Official’-এ রোববার (২৫শে জানুয়ারি) ও সোমবার (২৬শে জানুয়ারি) প্রকাশিত হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, দিলরুবা খান রাজশাহী ও রংপুর বেতারের শিল্পী সৈয়দ হামিদুর রহমানের মেয়ে।  যদিও তিনি কখনোই চাননি তার মেয়ে সংগীতশিল্পী হোক, এর পরও গানের প্রতি তীব্র আকর্ষণ থেকেই সংগীত জগতে নিজের অবস্থান পোক্ত করেছেন এ গায়িকা। দিলরুবা খানের কণ্ঠে ‘দুই ভূবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল’ ও ‘পাগল মন’ গান দুটি এ সংগীতশিল্পীকে ব্যাপক পরিচিতি এনে দেয়। 

জে.এস/

দিলরুবা খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250