মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

কোস্টারিকাকে ৩-১ ব্যবধানে হারালো আর্জেন্টিনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রথমার্ধে গোল খেলেও দ্বিতীয়ার্ধে ঠিকই নিজেদের জাত চেনান বিশ্বচ্যাম্পিয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে কোস্টারিকাকে একে একে তিনটি গোল দেন ডি মারিয়ারা।

দ্বিতীয়ার্ধে নিজেরা যে বিশ্বচ্যাম্পিয়ন ও অদম্য সেটিই জাহির করে আর্জেন্টিনা। একের পর এক গোল করে কোস্টারিকার জাল ছিন্নভিন্ন করে অ্যাঞ্জেল ডি মারিয়া, ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ।

কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে প্রথমার্ধে ১ গোল হজম করে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দারুণভাবে ঘুঁরে দাঁড়িয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। এই অর্ধে কোস্টারিকাকে ৩ গোল দিয়ে রীতিমতো উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তারা।

বুধবার (২৭শে মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস মেমোরিয়াল কলিসিয়ামে বল দখলে বরাবরের মতোই দাপট দেখিয়ে খেলছে আর্জেন্টিনা। আক্রমণেও এগিয়ে ছিল আলবিসেলেস্তারা। তবে ম্যাচের ৩৪ মিনিটে হঠাৎ দুঃস্বপ্ন দেখে লিওনেল স্ক্যালেনির শিষ্যরা। ভাঙা রক্ষণে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন কোস্টারিকার ম্যানফ্রেড উগালদে।

আরো পড়ুন: ব্রাজিল-স্পেন: উত্তেজনায় ভরা ম্যাচে হারে নি কেউ

৫২ মিনিটে ফ্রি কিক থেকে চোখধাঁধানো শটে গোল করে আর্জেন্টিনাকে ১-১ সমতায় ফেরান ডি মারিয়া। এর ৪ মিনিট পর ম্যাক অ্যালিস্টারের গোল। এই গোলটি ছিল নাটকীয়। দুইজনের হেডের পর শেষ হেড দিয়ে গোল করেন অ্যালিস্টার।

৭৭ মিনিটে রদ্রিগো ডি পলের অ্যাসিস্টে ডান পায়ের দারুণ শটে গোল করেন। কোস্টারিকার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লাউতারো মার্টিনেজ।

তবে এদিন ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে খেলতে পারেননি লিওনেল মেসি।

এসি/ আই. কে. জে/

আর্জেন্টিনা কোস্টারিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250