মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

কাজ কমিয়ে দিতে চান জয়া আহসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

জয়া আহসান। ছবি: সংগৃহীত

দুই বাংলায় একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত কোরবানির ঈদে দেশের হলে মুক্তি পায় তার জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। বৃহস্পতিবার (১৮ই জুলাই) পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’। পশ্চিমবঙ্গে আগামী ১লা আগস্ট মুক্তি পাবে জয়ার আরও এক সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। একের পর এক সিনেমা দিয়ে আলোচনায় থাকা জয়া হঠাৎ জানালেন, কাজ কমিয়ে দিতে চান তিনি। বছরে করতে চান একটি বা দুটি সিনেমা।

ডিয়ার মা সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি সন্দেশ ইউটিউব চ্যানেলের এক পডকাস্টে অংশ নেন জয়া। জানালেন কাজ কমিয়ে দেওয়ার ইচ্ছার কথা। জয়া আহসান বলেন, ‘কখনোই ভাবিনি অভিনেতা হব। সেই ইচ্ছাও আমার ছিল না। হঠাৎ বুঝলাম অভিনয়টা আমাকে মুক্তি দিচ্ছে, আনন্দ দিচ্ছে। সেটাই একসময় আঁকড়ে ধরলাম। এর বাইরে এখন আর কিছুই করতে পারি না। তবে এটা চাই না যে অভিনয় দিয়ে জীবিকা নির্বাহ করব। আমি আরও সিলেক্টিভ হতে চাই। এটা হয়তো অনেক বড় কথা, কিন্তু আমি চাই। বছরে একটা বা দুইটা কাজ করতে চাই। জীবনটাকে উদ্‌যাপন করতে চাই। কিন্তু আমাদের আশপাশের সিস্টেমটা এ রকম নয়।’

অভিনয়ের ব্যস্ততা পেরিয়ে যতটা অবসর পান, প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করেন জয়া। গাছপালার যত্ন নেন, বাগান করেন। অভিনেত্রী বলেন, ‘গ্রাম বা প্রকৃতির কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগে। একটু চাষবাস করতেও পছন্দ করি। বলা যেতে পারে, আমি প্রথমে চাষি তারপরে অভিনেতা। বাড়ির চাল বাদে প্রয়োজনীয় সবকিছু আমি চাষ করি।’

জে.এস/

জয়া আহসান সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

পছন্দের প্রাইভেটকার যৌতুক না পেয়ে ভাঙলেন বিয়ে, বরখাস্ত কনস্টেবল

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250