বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৯

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়লে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরইমধ্যে ১০ জন বেশি প্রাণ হারিয়েছেন। আহত অর্ধশতাধিক। এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। কারণ ছিনতাই-ডাকাতি যেন নিত্যদিনের ঘটনা। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর এলাকায় অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ সোমবার (২৮শে অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে পৃথক ঘটনায় ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৯শে অক্টোবর) পুলিশ সদরদপ্তরে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার দিনগত রাতে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল দল যৌথভাবে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে দুটি রিভলবার, ২০ রাউন্ড গুলি ও ৫টি চাপাতি উদ্ধার করা হয়।

পৃথক আরেক অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা, দুটি সামুরাই, একটি চাপাতি, একটি ছুরি ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

এআইজি সাগর আরও বলেন, মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতি মামলায় তিনজন সক্রিয় ডাকাত সদস্য, দস্যুতা মামলায় পাঁচজন, চুরি মামলায় তিনজন পেশাদার চোর এবং ডিএমপি অ্যাক্টে দুজনকে গ্রেফতার করেছে।

ওআ/কেবি

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250