রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

হোটেল রুমে উলঙ্গ ড্যান্স দেওয়া শন ডাফিকে নাসাপ্রধান বানালেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

পরিবহনমন্ত্রী শন ডাফিকে নাসার অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বাজেট কাটছাঁটের কারণে নাসা গভীর সংকটে পড়েছে। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও চলছে জোর বিতর্ক। ঠিক এমন সময় প্রেসিডেন্ট ট্রাম্প পরিবহনমন্ত্রী শন ডাফিকে দিলেন বিশ্বের বৃহৎ মহাকাশ গবেষণা সংস্থা নাসার দায়িত্ব। খবর দ্য গার্ডিয়ানের।

শন ডাফি বর্তমানে ট্রাম্প প্রশাসনের পরিবহনমন্ত্রী হিসেবে কাজ করছেন। কিন্তু নাসার প্রধানের দায়িত্ব দেওয়ায় ডাফিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, তার মহাকাশ-সংক্রান্ত কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। ডাফি একসময় টিভি অভিনেতা হিসেবেও কাজ করেছেন। ১৯৯৭ সালে এমটিভিতে প্রচারিত রিয়েলিটি শো ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড’-এ ডাফিকে হোটেল রুমে উলঙ্গ ড্যান্স করতে দেখা গিয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ডাফির নিয়োগ আসে জ্যারেড আইজাকম্যানের মনোনয়ন প্রত্যাহারের ছয় সপ্তাহ পর। স্পেসএক্সের সঙ্গে বহু মহাকাশ মিশনে অংশ নেওয়া এ বিলিয়নিয়ারকে আগে নাসার স্থায়ী প্রশাসক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে ট্রাম্প পরে সেই মনোনয়ন বাতিল করেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘আইজাকম্যান একজন ডেমোক্র্যাট, যিনি কখনো কোনো রিপাবলিকান প্রার্থীদের জন্য অনুদান দেননি। তিনি কখনোই নাসার প্রধান হতে পারেন না।’

জে.এস/

নাসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250