বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার *** ৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী *** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’

নতুন ভাষা যেভাবে শিখবেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নতুন ভাষা শেখার বিকল্প হয় না। তাতে দক্ষতাও বাড়ে। অনেকেই বেশ আনন্দ নিয়েই নতুন ভাষা শিখে থাকেন, অনেকে কিছুটা ভয় পান। কিকরে ভয়কে জয় করে সহজেই নতুন স্কিল জীবনে যুক্ত করবেন জেনে নেওয়া যাক:  

নিয়মিত অভ্যাস

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অভ্যাস একটি নতুন ভাষা শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন কমপক্ষে ২০-৩০ মিনিট নতুন ভাষা চর্চা করা উচিত। এটি শিখতে সহায়ক হবে এবং মস্তিষ্কে ভাষাটির ধারণা তৈরি করবে।

স্পিকিং প্র্যাকটিস

ভাষা শেখার সময় সবচেয়ে বড় বাধা হল কথা বলার অভ্যাস। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করুন বা ভাষা শেখার গ্রুপে যোগ দিন। বিশেষজ্ঞরা বলেছেন, কথোপকথন ও রোল প্লে খুব কার্যকরী।

ভোকাবুলারি বাড়ানো

নতুন শব্দ শিখতে, প্রতিদিন কিছু নতুন শব্দ লিখুন এবং সেগুলি ব্যবহার করার চেষ্টা করুন। বিশেষজ্ঞরা সুপারিশ করেন একটি ডায়েরি রাখা, যেখানে আপনি নতুন শব্দ এবং তাদের অর্থ লিখবেন।

সংস্কৃতি বোঝা

নতুন ভাষার সঙ্গে তার সংস্কৃতির সাথে পরিচিত হওয়াও গুরুত্বপূর্ণ। সিনেমা দেখা, গান শোনা এবং বই পড়া আপনাকে ভাষার ব্যবহার ও সংস্কৃতি সম্পর্কে আরও গভীর ধারণা দেবে। বিশেষজ্ঞরা বলেন, এটি ভাষা শেখার একটি মজাদার অংশ।

আরও পড়ুন: প্রাক্তনকে মেসেজ দেওয়ার দিন আজ

বিভিন্ন রিসোর্স ব্যবহার করা

বিভিন্ন মাধ্যম থেকে শেখা খুবই কার্যকরী। বই, অনলাইন কোর্স, অ্যাপস, পডকাস্ট ও ইউটিউব ভিডিও ব্যবহার করুন। বিভিন্ন উৎস আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি ও শিক্ষণ পদ্ধতি প্রদান করবে।

ভুল থেকে শেখা

ভুল করা শেখার একটি অপরিহার্য অংশ। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ভুলগুলিকে চাপ না নিয়ে শেখার অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করতে। এতে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ভাষাটি আরও ভালোভাবে শিখবেন।

সময় দিন

নতুন ভাষা শিখতে সময় লাগে। বিশেষজ্ঞদের মতে, ধৈর্য্য এবং ধারাবাহিকতা বজায় রাখাটা অত্যন্ত জরুরি। কিছুদিন পর ফলাফল দেখতে পাবেন।

এসি/কেবি

নতুন ভাষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250