রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

খালি পেটে যেসব কাজ এড়িয়ে চলবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

প্রতীকী ছবি

সকালে ঘুম থেকে উঠে কারও লেবুর পানি, কারও আবার চা-কফি খাওয়ার অভ্যাস আছে। কিন্তু খালি পেটে সব ধরনের খাবার খাওয়া ঠিক নয়। আবার বেশ কিছু কাজ রয়েছে, যেগুলো থালি পেটে করলে বিপদ হতে পারে। খালি পেটে যেসব কাজ করা ঠিক নয়-

কফি

খালি পেটে কোনোভাবেই কফি খাওয়া ঠিক নয়। এতে অ্যাসিডিটির সমস্যা বাড়ে। যারা সকালে কফি দিয়ে দিন শুরু করেন, তাদের গ্যাস, বুকজ্বালা, পেট ফাঁপার সমস্যা দেখা দেয়। এমনকী সারাদিন ভারী খাবার না খেয়ে যদি কাপের পর কাপ কফি খান, তখনও বিপদে পড়বেন।

শরীরচর্চা

ঘুম থেকে উঠেই অনেক হাঁটতে যান বা জিম করেন। যে কোনও শরীরচর্চাই স্বাস্থ্যের জন্য ভালো। তবে সেটা একদম খালি পেটে করা ঠিক নয়। বিশেষ করে ভারী ওয়ার্কআউট বা কার্ডিয়ো খালি পেটে করলে শরীরে কোনও শক্তি পাবেন না। পাশাপাশি মাথাঘোরা, ক্লান্তি, দুর্বলতা অনুভব করবেন। তাই হালকা খাবার খেয়ে শরীরচর্চা করলে ভালো।

পেইনকিলার বা অ্যান্টিবায়োটিক

অনেক ওষুধ খালি পেটেই খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু পেইনকিলার বা অ্যান্টিবায়োটিকের মতো ওষুধ খালি পেটে খাবেন না। এতে ওষুধের কার্যকারিতা যেমন মিলবে না, তেমনই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগবেন। অনেক সময় আলসার বা অভ্যন্তরীণ রক্তপাতও হতে পারে।

কাঁচা সবজি বা সালাদ

শাক-সবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে খালি পেটে খাওয়া একদমই ঠিক নয়।  শাক-সবজির মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকে, তাই খালি পেটে খেলে হজম হতে সময় নেয় বেশি। অনেক সময় শাক-সবজিতে থাকা পুষ্টিও শরীর শোষণ করতে পারে না। তাই সালাদের সঙ্গে প্রোটিন সমৃদ্ধ খাবারও খান।

জে.এস/

খালি পেটে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250