বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৫ পূর্বাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

দলিতদের জন্য জাতীয় সংসদে আসন সংরক্ষণের দাবি জানানো হয়েছে। না হলে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর পক্ষে উঠে আসা সম্ভব না। জাতীয় দলিত সম্মেলনে এসব দাবি জানানো হয়।

গতকাল সোমবার (২১শে জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস। তিনি দলিত জনগোষ্ঠীর বঞ্চনার বাস্তবতা তুলে ধরেন। এ ছাড়া বৈষম্যমূলক আইন বাস্তবায়ন এবং সংসদে দলিত নারীদের জন্য অগ্রাধিকারমূলক আসন নিশ্চিত করার দাবি জানান।

দলিত সংস্থার স্বেচ্ছাসেবক মিনা দাস মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে ১২টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে বৈষম্যবিরোধী আইন তৈরি, রাজনৈতিক দলগুলোর সব স্তরের কমিটিতে দলিতদের রাখা, বাজেটে দলিতদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা, খাসজমি বরাদ্দে দলিতদের অগ্রাধিকার দেওয়া, দলিতদের বেকারত্ব নিরসনে বিশেষ কর্মসূচি গ্রহণ, সরকারি ও আধা সরকারি দপ্তরে পরিচ্ছন্নতাকর্মীর কাজে অন্তত ৫০ শতাংশ ক্ষেত্রে দলিত পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ, চা–শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ানো এবং পরিচ্ছন্নতাকর্মী ও চা–শ্রমিক দলিতদের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী নিশ্চিত করা ইত্যাদি।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হাসনাত। তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজের নিপীড়িতদের পাশে দাঁড়ানোর জন্য নিবেদিত। তাদের দায়িত্ব হলো সমাজের দুর্বল মানুষদের রক্ষা করা।

এরপর ‘ব্যবস্থাগত বাধা দূরীকরণ: নীতি ও অনুশীলনে দলিত অধিকার’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময়  উইমেন্স লিবারেশন কেন্দ্রের প্রেসিডেন্ট সীমা দাও বলেন, হরিজন ও দলিত সম্প্রদায় পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ করেন। তাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশিষ কুমার কুন্ড বলেন, দলিতদের শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক স্তর থেকে ঝরে পড়া রোধ করতে হবে। এই সম্প্রদায়ের সমস্যা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ লালা বলেন, ‘আমাদের আইনগুলো কাগজে আছে কিন্তু কার্যক্ষেত্রে প্রয়োগ নেই। তাই এখন চর্চায় আনা জরুরি।’

দলিত সম্প্রদায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250