বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদে সড়ক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে, ‘পারিবারিক সম্মান’ রক্ষার নামে ওই তরুণীকে তার বাবা ও ভাই মিলে হত্যা করেছেন। পরে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখাতে সাজানো হয়েছিল ‘হিট অ্যান্ড রান’-এর নাটক।

নিহত তরুণীর নাম সোফিয়া ফারুক। তার বয়স ২২ বছর। গত ১২ আগস্ট আহমেদাবাদে একটি সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে প্রথমে পুলিশকে জানানো হয়। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় সোফিয়ার বাবা ৫৬ বছর বয়সী মোহাম্মদ ফারুক নওয়াব খান এবং ভাই ৩৮ বছর বয়সী মোহাম্মদ হাবিল ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার রাতে সোফিয়া তার ভাই হাবিলের সঙ্গে মোটরসাইকেলে করে চেলাজপুরা চার রাস্তার কাছে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে দাবি করা হয়েছিল। মাথায় গুরুতর আঘাত পাওয়া সোফিয়াকে প্রথমে একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সিভিল হাসপাতালে স্থানান্তর করা হলে ১৩ আগস্ট ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ঘটনাটি ‘হিট অ্যান্ড রান’ হিসেবে নথিভুক্ত করে পুলিশ। তবে তদন্তের একপর্যায়ে সোফিয়ার সঙ্গে এক তরুণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টি পুলিশের নজরে আসে।

পুলিশের অভিযোগ, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পরিবারের ‘সম্মান’ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় সোফিয়াকে হত্যার সিদ্ধান্ত নেন তার বাবা ও ভাই। পরে তারা মোটরসাইকেলে করে সোফিয়ার পিছু নেন। চেলাজপুরা গ্রামের কাছে তাকে থামিয়ে হাবিল লোহার হাতুড়ি দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করেন বলে অভিযোগ। তার বাবা এই ঘটনায় সহযোগিতা করেন বলে জানিয়েছে পুলিশ।

এরপর ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখাতে দুজন মিলে সাজানো গল্প তৈরি করেন বলে তদন্তকারীদের দাবি। পুলিশ জানিয়েছে, সোফিয়ার বাবা ও ভাই একটি ফ্যাব্রিকেশন ব্যবসা পরিচালনা করেন। অন্যদিকে সোফিয়া আহমেদাবাদের জুহাপুরা এলাকার একটি হাসপাতালে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। মামলাটি নিয়ে আরও তদন্ত চলছে।

ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250