রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** মন্ত্রীদের তদবিরে কড়াকড়ি, দল-সরকারে সমন্বয়ে নতুন উদ্যোগ *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৪ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অভূতপূর্ব সাড়া পড়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (১লা ডিসেম্বর) এনবিআর থেকে জানানো হয়েছে, করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৬ লাখ অতিক্রম করেছে। একইসঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশনের সংখ্যা ১ লাখ অতিক্রম করেছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনও কাগজপত্র দাখিল বা আপলোড করতে হয় না। অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া অধিকতর সহজ ও সাবলীল করার জন্য সম্মানিত করদাতাদের কাছ থেকে যে ফিডব্যাক গ্রহণ করা হয়েছে—সেগুলো বাস্তবায়নের ফলে অনলাইন রিটার্ন দাখিল প্ল্যাটফর্মটি করদাতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে এবং দ্রুত তাদের ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলপূর্বক দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন। একইসঙ্গে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধের সুবিধা ও কর সমন্বয়ের সুবিধা পাচ্ছেন। এ বিষয়ে কল সেন্টার ও ই-মেইলের মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

আই.কে.জে/      

অনলাইনে আয়কর রিটার্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250