শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

কয়েক বছরের মধ্যে এই প্রথম ইরান থেকে এলপিজি কিনল ভারত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে কয়েক বছরের মধ্যে এই প্রথম ইরান থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কিনেছে ভারত। দেশটির তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রণালয়ের এই বিবৃতিটি একটি বিরল দাপ্তরিক স্বীকৃতি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ সাত বছর বিরত থাকার পর ভারত আবারও ইরান থেকে তেল আমদানি শুরু করল।

ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইরান থেকে ৪৪ হাজার মেট্রিক টন এলপিজি কেনা হয়েছে, যা বর্তমানে ম্যাঙ্গালোর বন্দরে খালাস করা হচ্ছে।

ভারত তার প্রয়োজনীয় জ্বালানি তেলের একটি বড় অংশ এবং এলপিজির প্রায় ৮৫ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ভারত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানি জ্বালানি কেনার বিষয়ে ভারতের এই স্বীকৃতি এমন এক সময়ে এল, যখন গত মাসে ট্রাম্প প্রশাসন ইরানকে সমুদ্রে ভাসমান ১৪ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রির জন্য একটি অস্থায়ী অনুমোদন দিয়েছে। মূলত বিশ্ববাজারে জ্বালানির চাপ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জে.এস/

ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘অশ্লীলতা মনে হয়নি’, ‘রাম তেরি গঙ্গা মইলি’র বিতর্কিত ঝরনার দৃশ্য নিয়ে মন্দাকিনী

🕒 প্রকাশ: ০৮:২৭ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250