রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে পরীক্ষার সূচি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৫

#

প্রতীকী ছবি

লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) নবম গ্রেডের তিনটি ক্যাটাগরির চারটি পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১লা সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ২২ জন প্রার্থী অংশ নেবেন।

প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদ তিনটি হলো: সহকারী পরিচালক (প্রশিক্ষণ), গবেষণা অফিসার ও মূল্যায়ন অফিসার।

এর আগে, ২৩শে আগস্ট এসব পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১লা সেপ্টেম্বর সকাল ৯টায় সাভারে অবস্থিত বিপিএটিসি কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থীকে জাতীয় পরিচয়পত্রসহ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সব সনদপত্রের মূলকপি ও একসেট সত্যায়িত অনুলিপি সঙ্গে নিয়ে আসতে হবে।

জে.এস/

সরকারি চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250