শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের

মারুতি সুজুকি গাড়ির দাম কমলো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মারুতি সুজুকি তাদের অল্টো কে১০ ভিএক্সআই এবং এস-প্রেসো গাড়ির নির্বাচিত ভেরিয়েন্টের দাম কমিয়েছে। ২রা সেপ্টেম্বর এক্সচেঞ্জকে এই খবর জানিয়েছে কোম্পানি।  

মারুতি সুজুকি ভারতে তাদের দুই মডেলের গাড়ির দাম কমিয়েছে। দাম কমার তালিকায় রয়েছে অল্টো কে১০ ভিএক্সআই এবং এস-প্রেসো। এই গাড়ির নির্বাচিত কিছু ভার্সনের দাম কমেছে। 

কোম্পানি জানিয়েছে, তাদের এস-প্রেসো এলএক্সআই মডেলের দাম ভারতে ২০০০ রুপি কমানো হয়েছে। এছাড়াও অল্টো কে ১০ ভিএক্সআই মডেলের দাম ৬৫০০ রুপি কমানো হয়েছে। গাড়ির দাম কমানোর পেছনে বিক্রি হ্রাস পাওয়া একটি বড় নিয়ামক। কেননা, এই গাড়ির বিক্রি কমেছে প্রায় ৪ ভাগ। 

আরও পড়ুন: অবশেষে আর জি করের সাবেক অধ্যক্ষ গ্রেফতার

২রা সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। তবে এই ডিসকাউন্ট অফার কতদিন কার্যকর থাকবে সে বিষয়ে মারুতি সুজুকি স্পষ্ট করে কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে গাড়ি দুইটির স্টক থাকা সাপেক্ষে অফারটি চলবে।

মারুতি সুজুকির ১লা সেপ্টেম্বরে একটি এক্সচেঞ্জ ফাইলিং অনুসারে, ২০২৩ সালের আগস্ট মাসে ১৮৯,০৮২ ইউনিটের তুলনায়, ২০২৪ সালের আগস্টে ১৮১,৭৮২ ইউনিট বিক্রিতে প্রায় ৩.৯ শতাংশ হ্রাস পেয়েছে। 

অটোমেকারের আগস্টের বিক্রয় পতনের কারণ ছিল ছোট গাড়ির সেগমেন্টে বিক্রির পরিসংখ্যান হ্রাস।

এসি/কেবি

মারুতি সুজুকি গাড়ির দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250