রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ *** রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর *** রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত *** চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান *** মধ্যবর্তী নির্বাচনের আগে ২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের *** মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের *** রিয়াদে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের *** শেখ হাসিনাকে ইউরোপের কোনো নিরাপদ দেশে সরিয়ে নেওয়ার পরামর্শ, ভারতের অবস্থান এখনো ভিন্ন *** তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব *** একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একইরকম কেন

স্মার্টফোন আসক্তি কমাবে যেসব অ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৫

#

সূত্র: টেকক্রাঞ্চ

স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন সে রকম কয়েকটি অ্যাপের নাম ও কাজ।

ফরেস্ট

ফরেস্ট মূলত ভার্চুয়াল বাগান তৈরি করে। যাদের স্মার্টফোন স্ক্রলিং বন্ধ হচ্ছে না; কিংবা এ বিষয়ে আত্মনিয়ন্ত্রণের অভাব রয়েছে, তাদের জন্য এই অ্যাপ। ফরেস্ট অ্যাপের কাজ হলো স্মার্টফোনে অযথা সময় কাটানো থেকে বিরত রাখা এবং কাজে মনোযোগ আনা। এই অ্যাপে একটি ভার্চুয়াল গাছ রোপণ করতে হয়। রোপণ করা গাছটির বৃদ্ধি ফোন স্পর্শ করলে বন্ধ হয়ে যাবে। কাজে মনোযোগ আনতে এবং আত্মনিয়ন্ত্রণে এই অ্যাপে একটি টাইমার দেওয়া থাকে। এটি দিয়ে সহজে বুঝতে পারা যায় নিজের উন্নতি।

স্টে ফ্রি

ক্রমাগত মোবাইল ফোন চালানোর অভ্যাস এবং ডিজিটাল সুস্থতা নিশ্চিত করতে কাজ করে স্টে ফ্রি অ্যাপটি। যারা স্মার্টফোনে নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাপে আসক্ত হয়ে পড়েছেন, তারা এই অ্যাপ দিয়ে সেগুলো নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করতে পারবেন। এই অ্যাপ দিয়ে রিলস ও শর্ট ভিডিও ব্লক করা যাবে।

ওয়ান সেকেন্ড

স্মার্টফোনে আসক্তিমূলক কোনো অ্যাপ ইনস্টল করার আগে এক সেকেন্ড শ্বাস নিন। আপনি চিন্তা করুন, এ মুহূর্তে আপনার এই অ্যাপে কী প্রয়োজন। স্মার্টফোনে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে ঢোকার আগে আপনাকে দ্বিতীয়বার ভাববার সুযোগ দেবে ওয়ান সেকেন্ড নামের অ্যাপটি। এটি সোশ্যাল মিডিয়া আসক্তি কমিয়ে অন্যান্য কাজে মনোযোগ আনতে সহায়তা করে। অ্যাপ চালানোর নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া যাবে এই অ্যাপেও। নির্দিষ্ট সময় পর অ্যাপ বন্ধ হয়ে যাবে।

ফোকাস টু ডু

বিখ্যাত পোমোডোরো কৌশল ব্যবহার করে ব্যবহারকারীর মোবাইল ফোন আসক্তি কমিয়ে অন্য কাজে মনোযোগী হতে সহায়তা করে ফোকাস টু ডু। এটি একই সঙ্গে টু ডু লিস্ট অ্যাপ। এখানে প্রতিদিনের কাজ তালিকা আকারে রেখে দেওয়া যাবে। পড়াশোনা এবং কাজে মনোযোগ বসাতে এখানে বিভিন্ন ফিচার রয়েছে। এক অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে একাধিক ডিভাইস। কাজে সময়ানুবর্তিতা ফেরাতে এই অ্যাপ সহায়ক হতে পারে।

ক্লিয়ারস্পেস

এই অ্যাপ তেমন জনপ্রিয় নয় এবং এর ডাউনলোড সংখ্যাও কম। তবে অ্যাপটি স্মার্টফোন আসক্তি কমাতে মানসিক ও শারীরিক অনুশীলন করায়। স্মার্টফোন আসক্তির বিপরীতে এটি ব্যবহারকারীর লক্ষ্যপূরণে সহায়তা করে। এই অ্যাপের মাধ্যমে ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো অ্যাপের আসক্তি কমাতে বিভিন্ন রকম শারীরিক অনুশীলন করা যায়। তা ছাড়া মানসিকভাবে দিকনির্দেশনাও দেবে ক্লিয়ারস্পেস, যা আবেগ এবং স্ক্রিন টাইম কমানোর কাজ করবে।

জে.এস/

অ্যাপ স্মার্টফোন আসক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

Footer Up 970x250