রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ *** বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার *** রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: ব্রিটিশ হাইকমিশনার *** আখতারুজ্জামানের জামিন হয়নি, বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের হট্টগোল, হাতাহাতি *** একজন মুক্তিযোদ্ধাকে অপমানিত করার হীন পদক্ষেপ নেওয়া হয়েছে: শফিকুর রহমান *** রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান *** ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পপন্থি-বামপন্থির লড়াই: আজ ভোট, মুখোমুখি লুলা ও ফ্লাভিও *** এশিয়ান গেমসেও একটি রেকর্ডে নাম উঠে গেল সূর্যবংশীর *** ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১৮৩৭ *** একজন সাংবাদিক কীভাবে একই সঙ্গে কোনো দলপন্থী হতে পারেন: মাহফুজ আনাম

এশিয়ান গেমসেও একটি রেকর্ডে নাম উঠে গেল সূর্যবংশীর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

#

ফাইল ছবি

এশিয়ান গেমসের ফাইনালে খুব বেশি কিছু করতে পারেননি বৈভব সূর্যবংশী। দুই ছক্কা মেরেই আউট হয়ে যান। তবে তার দল পাকিস্তানকে সহজেই হারিয়ে সোনা জিতে যাওয়ায় আরও একটি রেকর্ডে নাম উঠে গেছে ১৫ পেরুনো ব্যাটারের। এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের কনিষ্ঠতম স্বর্ণপদকজয়ী অ্যাথলেট এখন তিনি। 

মাত্র ১৫ বছর ৬ মাস ৬ দিন বয়সে এশিয়ান গেমসে সোনার মেডেল পরলেন বাঁহাতি ব্যাটিং সেনশেশন। এর আগে ভারতের হয়ে সর্বকনিষ্ঠ বয়সে এশিয়ান গেমসে সোনা জয়ের রেকর্ডটি ছিল শুটার সৌরভ চৌধুরীর দখলে। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ১৬ বছর ৩ মাস ৯ দিন বয়সে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছিলেন সৌরভ। এবার তার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন বৈভব।

২০২৬ সালের এশিয়ান গেমসে ভারতীয় দলের সফর ছিল বেশ চমৎকার। ২১টি সোনাসহ মোট ৮৫টি পদক নিয়ে চতুর্থ অবস্থানে তারা। 

সবচেয়ে আকর্ষণীয় জয়টি এসেছে পুরুষ ক্রিকেট দল থেকে, যারা ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। ভারতীয় দলের এই স্মরণীয় যাত্রায় ভূমিয়া আছে সূর্যবংশীর, শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনালে নিশিনের স্পিনবান্ধব কঠিন পিচে ২১ বলে ৩৮ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। ফাইনালে সাইম আইয়ুবের বলে আউট হওয়ার আগে ৯ বলে ১৫ রান করেন।

বৈভব সূর্যবংশী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: ব্রিটিশ হাইকমিশনার

🕒 প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

আখতারুজ্জামানের জামিন হয়নি, বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের হট্টগোল, হাতাহাতি

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

একজন মুক্তিযোদ্ধাকে অপমানিত করার হীন পদক্ষেপ নেওয়া হয়েছে: শফিকুর রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

Footer Up 970x250