সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার এআই দিয়ে ভক্তদের চমক দেখালেন অমিতাভ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড ও অমিতাভ বচ্চন দুটোই যেন সমার্থক। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি দাপটের সঙ্গে হিন্দি সিনেমায় কাজ করছেন। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘সাত হিন্দুস্তানি’ দিয়ে পর্দায় অভিষিক্ত হন অমিতাভ বচ্চন। সে হিসেবে রুপালি পর্দায় তার ৫৫ বসন্ত পার হলো। উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। যা আজও দাগ কেটে আছে অভিনেতার ভক্তদের মনে। এবার এআই দিয়ে রীতিমতো ভক্তদের চমকে দিলেন অমিতাভ।

শনিবার (১৭ই ফেব্রুয়ারি) নিজের ফিল্মি ক্যারিয়ারের ৫৫ বছর উদযাপন করতে এআইয়ের শরণাপন্ন হয়েছেন অভিনেতা। ইন্সটাগ্রামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে নিজের তিনটি ছবি বানিয়ে পোস্ট করেছেন তিনি।

এতে দেখা যায়, অমিতাভের মাথায় সিনেমা নির্মাণের বিভিন্ন যন্ত্রাংশের ভিড়। মূলত এর মাধ্যমে অভিনেতা বোঝালেন, গোটা জীবন ধরে সিনেমাই তার ধ্যানজ্ঞান। তাই সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগও ছাড়লেন না তিনি। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ সিনেমাপ্রেমীরাও।

আরো পড়ুন: ঢাকায় আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত

১৯৬৯ সালে অভিনয় ‘সাত হিন্দুস্তানি’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন অমিতাভ। বিগত পাঁচ দশকে অন্তত ২০০টির বেশি সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শুধু সিনেমাই নয়, বিজ্ঞাপনী জগতটাও বিশাল এই অভিনেতার।

এসি/ আই. কে. জে/ 

এআই অমিতাভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250