শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী *** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

আজ জাতীয় আইনগত সহায়তা দিবস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৫ পূর্বাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ সোমবার (২৮শে এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস। জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি উদযাপনের অনুষ্ঠান উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। খবর বাসসের।

জেলা ও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে জাতীয়, জেলা ও স্থানীয় পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থা’র সহকারী পরিচালক (প্রশাসন) ফারিন ফারজানা স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, দিবসটি উদযাপন উপলক্ষে সংস্থাটি প্রতি বছর একটি তাৎপর্যপূর্ণ স্লোগান/প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে। স্লোগান/প্রতিপাদ্যটি সাধারণ জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি একটি বার্তা পৌঁছে দেয়, যা সরকারি আইন সহায়তা কার্যক্রমকে জনপ্রিয় করতে পারে।

প্রতি বছরের ন্যায় এ বছরও ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে স্লোগান/প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। এবারের স্লোগান/প্রতিপাদ্য হলো- 'দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই'।

২০২৫ সালের মার্চ পর্যন্ত সরকারি খরচে জাতীয় আইনগত সহায়তা সংস্থা’র অধীনে ১১ লাখ ৯৫ হাজার ৭৫ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সেবা দেওয়া হয়েছে।

আরএইচ/



জাতীয় আইনগত সহায়তা দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250