বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রুমিনের বক্তব্য ঘিরে সংসদে ব্যাপক হট্টগোল, গালাগালের অভিযোগ *** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক সেবা শুরু

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে  ইলন মাক্সের স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলকভাবে সেবা শুরু হলো। আজ বুধবার (৯ই এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে এ সেবা ব্যবহারের মধ্য দিয়ে দেশে  স্টারলিংকের ইন্টারনেট সেবা দেওয়া শুরু হলো। 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গত ২৯শে মার্চ স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধন দেয়। প্রতিষ্ঠানটিকে ৯০ কার্যদিবসের মধ্যে কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হয়েছিল।

এদিকে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে এনজিএসও লাইসেন্স নিতে হবে। এরই মধ্যে স্টারলিংকে লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

স্টারলিংকের একটি প্রতিনিধি দল ২০২৪ সালের অক্টোবরে বিডার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছিল। এরপর ২০২৫ সালের ১৩ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভিডিও কলে ইলন মাস্কের সঙ্গে স্টারলিংকের প্রসঙ্গে আলোচনা করেন। গত মার্চ মাসে ঢাকায় প্রথমবারের মতো স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট চালানো হয়, যেখানে ডাউনলোড গতি ছিল ২৩০ এমবিপিএস।

আরএইচ/


স্টারলিংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রুমিনের বক্তব্য ঘিরে সংসদে ব্যাপক হট্টগোল, গালাগালের অভিযোগ

🕒 প্রকাশ: ১১:১২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250