রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী *** ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু মারা গেছেন, রাষ্ট্রপতির শোক *** গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে *** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে

২১ জেলায় তলিয়ে গেছে ৭২ হাজার ৭৬ হেক্টর ফসলি জমি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৮ পূর্বাহ্ন, ১১ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বন্যা ও বৃষ্টিতে দেশের ২১ জেলায় ৭২ হাজার ৭৬ হেক্টর জমির ফসলি তলিয়ে গেছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার (১০ই জুলাই) রাতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং দেশের উপকুলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ী ভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে মাঠে থাকা আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলবাগান, পান ও তরমুজ ইত্যাদি ফসল পানিতে তলিয়ে গেছে।

মাঠতথ্য দিয়ে অধিদপ্তর বলছে, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মনবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালোকাঠি, পটুয়াখালি, বরগুনা, ভোলা ও শরীয়তপুর মিলিয়ে মোট ২১টি জেলার ৭২,০৭৬ (বাহাত্তর হাজার ছিয়াত্তর) হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে।

এর মধ্যে আউশ ৪৪,৬৬২ হেক্টর, আমন বীজতলা ১৪,৩৯৩ (চোদ্দ হাজার তিনশত তিরানব্বই) হেক্টর, পাট ১৩৫ (একশত পঁয়ত্রিশ) হেক্টর, শাকসবজি ৯,৬৭৩ (নয় হাজার ছয়শত তেহাত্তর) হেক্টর, কলা ১১৪ (একশত চোদ্দ) হেক্টর, পেঁপে ২৯৩ (দুইশত তিরানব্বই) হেক্টর, পান ৩৮৭ (তিনশত সাতাশি) হেক্টর, বোনা আমন আবাদ ২৯৭ (দুইশত সাতানব্বই) হেক্টর, মরিচ ১০৪ (একশত চার) হেক্টর, পেপে ২৯৩ (দুইশত তিরানব্বই) হেক্টর, গ্রীষ্মকালীন তরমুজ ২৮১ (দুইশত একাশি) হেক্টরসহ মোট ৭২,০৭৬ (বাহাত্তর হাজার ছিয়াত্তর) হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে।

তবে বৃষ্টিপাত হ্রাস পাওয়ায় ফসলগুলোর নিমজ্জিত থাকার হার ক্রমান্বয়ে কমে যাচ্ছে।

জে.এস/

ফসলি জমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

🕒 প্রকাশ: ০১:১৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250