বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

উপদেষ্টা রিজওয়ানাকে চেয়ারে রাখব না— হুঁশিয়ারি এনসিপি নেতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘উপদেষ্টা রিজওয়ানা যদি এবার অবৈধ ইটভাটা বন্ধ না করে মালপানি কামায়, তাহলে তাকে আর চেয়ারে রাখব না’—এমন হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও জুলাই মঞ্চের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ রাকিব।

১১ই অক্টোবর নিজের ফেসবুক আইডিতে লক্ষ্মীপুরের রামগতিসহ সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধ না হলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ওই পদে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। মুহূর্তে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করছেন।

ফেসবুক পোস্টে এনসিপি নেতা মোহাম্মদ রাকিব লিখেন, ‘পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা যদি এবার রামগতিসহ সারা দেশের অবৈধ ইটভাটা বন্ধ না করে নতুন করে মালপানি কামায়, তাহলে তাকে আর চেয়ারে রাখব না। সে সরকার হয়ে রাজনীতি করছেন।’

জানতে চাইলে মোহাম্মদ রাকিব মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন, ‘আমি পরিবেশ উপদেষ্টার সঙ্গে দেখা করে সরাসরি কয়েকবার কথা বলেছি। গত বছরের ১৮ই সেপ্টেম্বর ইটভাটা বন্ধে স্মারকলিপি দিয়েছি। তারপর অনেকবার উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।’

তথ্যমতে, গত বছরের ১৮ই সেপ্টেম্বর রামগতির ৫০টি অবৈধ ইটভাটাসহ সব অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন রাকিব।

সেখানে তিনি উল্লেখ করেন, রামগতি উপজেলায় ৯৬টি সরকারি প্রাথমিক, ৩০টি মাধ্যমিক, ৬টি কলেজ, ১৪টি মাদ্রাসা, ৫০টি কিন্ডারগার্টেন ও ৫০টিরও বেশি কওমি ও নূরানি মাদ্রাসাগুলোতে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পড়াশোনা করেছে।

রামগতিতে মোট অবৈধ ৫০টি ইটভাটা রয়েছে। তার মধ্যে মাত্র দুটি ইটভাটা রয়েছে বৈধ। বাকি ৪৮টি অবৈধ ইটভাটা। আবার এসব অবৈধ ব্রিকফিল্ডে বে-আইনিভাবে করাতকল বসিয়ে পোড়ানো হচ্ছে গাছের গুঁড়ি।

এতে সবুজ পরিবেশ, জীববৈচিত্র্য, সড়ক অবকাঠামো এবং মানুষের জীবনমান হুমকির মুখে পড়েছে। চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে এ অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ।

এ বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, ‘ইতিমধ্যে অবৈধ ইটভাটা বন্ধে আমরা সমন্বয় সভা করেছি। রামগতিতে চলতি মৌসুমে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না।’

জে.এস/

সৈয়দা রিজওয়ানা হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250