শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২৯শে নভেম্বর

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে ২৯শে নভেম্বর (শুক্রবার)। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্ত্বরে অনুষ্ঠিত হবে এবারের ২৩তম সম্মেলন। আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৪'। ২৯শে নভেম্বর সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই সম্মেলন। 

এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন মিসরের শাইখ ক্বারী ইয়াসির শারক্বউঈ, ইরানের ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, পাকিস্তানের ক্বারী হাম্মাদ আনোয়ার নাফীসী এবং মরক্কোর ক্বারী ইলিয়াস আল-মিহয়াউঈ। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়-এর উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক ও শিক্ষানুরাগী, সুফী মো. মিজানুর রহমান। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ। 

আরো পড়ুন : এক হাজার মুসল্লিকে বিনামূল্যে ওমরাহ করাবে সৌদি

সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। 

১৯৬৬ সালে বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী এই সম্মেলনের মাধ্যমে উপমহাদেশের ইমামুল কুররা মাওলানা কারি মো. ইউসুফ (রহ.)-সহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারীদের হাত ধরে বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের প্রচলন হয়েছিল। 

এস/ আই.কে.জে/

বায়তুল মোকাররম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250