বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠনটি দলগুলোকে লেখা চিঠিতে এ আহ্বান জানিয়েছে। আজ বৃহস্পতিবার (২৯শে জানুয়ারি) সিপিজের ওয়েবসাইটে এ কথা বলা হয়েছে।

পৃথক চিঠিতে সিপিজে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টিকে নির্বাচনের সময় সাংবাদিকদের সুরক্ষার জন্য জনসমক্ষে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং ফৌজদারি বা জাতীয় নিরাপত্তা আইনের অপব্যবহার প্রত্যাখ্যান করা। নির্বাচনের পরে নির্বাচিত প্রতিনিধিদের এসব প্রতিশ্রুতি পূরণ করার আহ্বানও জানিয়েছে সিপিজে।

চিঠিতে বলা হয়েছে, সিপিজের গবেষণা ইঙ্গিত দিচ্ছে, নির্বাচনপূর্ব সময়ে সাংবাদিকদের জন্য ঝুঁকি বেড়ে গেছে। এর মধ্যে রয়েছে সংবাদমাধ্যমের ওপর সরাসরি হামলা, হুমকি, রাজনৈতিক মেরুকরণকেন্দ্রিক হয়রানি এবং পাঁচজন সাংবাদিকের কারাবরণ—যাদের বিরুদ্ধে আনা অভিযোগ তাদের সাংবাদিকতা বা রাজনৈতিক সংশ্লিষ্টতার সঙ্গে যুক্ত বলে প্রতীয়মান হয়।

গত ডিসেম্বরে দেশের সবচেয়ে বড় দুই সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারে ‘মব’ আক্রমণ এবং জ্বলন্ত ভবনে সাংবাদিকদের আটকে পড়ার ঘটনা ঘটে। প্রতিবেদক, সম্পাদক ও ভাষ্যকরও তীব্র মাত্রায় ডিজিটাল হয়রানি, নির্দিষ্ট আদর্শের হিসেবে চিহ্নিত করা, হুমকি এবং রাজনৈতিক মেরুকরণ থেকে সম্মিলিত বিদ্বেষমূলক প্রচারণার শিকার হচ্ছেন। প্রশাসনের পরিবর্তন এবং গণমাধ্যম সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বিগত সরকারের সময়ে সাংবাদিকদের ভয় দেখাতে সংঘটিত হয়রানির ঘটনাগুলো এখনো ঘটছে।

সাংবাদিকদের ওপর সহিংসতার ঘটনায় দীর্ঘকাল ধরে চলে আসা বিচারহীনতার সংস্কৃতি এবং প্রতিশ্রুত গণমাধ্যম সংস্কারে অর্থবহ অগ্রগতির অভাব একটি ভীতি ও স্ব-আরোপিত বিধিনিষেধের (সেলফ-সেন্সরশিপ) পরিবেশ তৈরি করেছে বলেও উল্লেখ করেছে সিপিজে।

এ ছাড়া আসন্ন নির্বাচনে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে সিপিজের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250