শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য সুখবর দিল সৌদি আরব

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবে অবস্থানকালে যেকোনো ধরনের ভিসাধারী একজন মুসল্লি পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। খবর সৌদি গেজেটের।

ব্যক্তিগত, পারিবারিক, ই–ট্যুরিস্ট, ট্রানজিট, শ্রম ও অন্যান্য ভিসাসহ সব ধরনের ভিসাধারীই ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন এ সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সারা বিশ্ব থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা যেন আরও সহজে ও স্বস্তিতে পবিত্র ওমরাহ পালন করতে পারেন, তা নিশ্চিত করতে চায় সৌদি আরব সরকার। এ জন্য দেশটি ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন এ উদ্যোগ ওই ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।

যারা সরাসরি ওমরাহ পালন করতে ইচ্ছুক, তাদের জন্য সৌদি আরব কর্তৃপক্ষ সম্প্রতি ‘নুসুক ওমরাহ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এ প্ল্যাটফর্ম ব্যবহার করে ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিরা সহজে নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ বেছে নিতে ও ওমরাহর ‘অনুমতিপত্র’ সংগ্রহ করতে পারবেন।

এ সমন্বিত ডিজিটাল সেবাব্যবস্থায় ব্যবহারকারীরা খুব সহজে কী কী সেবা চান, তা–ও বেছে নিতে ও সময়সূচি নির্ধারণ করতে পারবেন। এ বিষয়ে মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি।

বিবৃতিতে বলা হয়, দুই পবিত্র মসজিদের অভিভাবক বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের দৃঢ় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এ উদ্যোগ। ইমানদারদের নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশে দুই পবিত্র মসজিদ পরিদর্শন ও তাদের ধর্মীয় আচার পালন করার সুযোগ দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

পাশাপাশি আল্লাহর এই অতিথিদের অভিজ্ঞতা সমৃদ্ধ ও আধ্যাত্মিক যাত্রা সহজ করতে সেরা সেবা প্রদান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা।

জে.এস/

পবিত্র ওমরাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250