সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬ *** অজিত দোভাল কি সত্যিই গোপনে ঢাকা সফর করেছেন? *** সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে *** চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ *** নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের *** ফের আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক *** প্রধানমন্ত্রীর ফেনী সফরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে থাকবে ২ হাজার পুলিশ *** চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর *** চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের *** প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: হুমায়ুন কবির

নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে সংস্থাটির পরিচালক (মিডিয়া ও অ্যাডভোকেসি) ফেমি বাবাফেমি এ তথ্য জানান।

জব্দ করা চালানগুলোতে ছিল ট্রামাকিং ২২৫ মিলিগ্রাম, ট্রামাকিং ২৫০ মিলিগ্রাম এবং রয়্যাল ট্যাপেন্টাডল ২৫০ মিলিগ্রামের ট্যাবলেট। কাতার এয়ারওয়েজ, রুয়ান্ডএয়ার ও ইথিওপিয়ান এয়ারলাইনসের মাধ্যমে ১ হাজার ৬৪০ দশমিক ৫৫ কেজি ওজনের এসব ট্যাবলেট নেওয়া হয়েছিল।

গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার লাগোসের ইকেজায় এমএমআইএর আমদানি শেডে নজরদারিতে থাকা তিনটি চালান পরীক্ষা করে এসব ট্যাবলেট জব্দ করা হয়। এনডিএলইএ জানিয়েছে, চলতি বছরের অন্যতম বড় ওপিওয়েডের চালান জব্দের ঘটনা এটি। সাম্প্রতিক মাসগুলোতে লাগোস বিমানবন্দরে ট্রামাকিং, ট্যাপেন্টাডলসহ বিভিন্ন নিয়ন্ত্রিত মাদকের বেশ কয়েকটি বড় চালান জব্দের খবর দিয়েছে সংস্থাটি।

এনডিএলইএ আরও জানিয়েছে, গত সপ্তাহে লাগোস, ওইয়ো, এদো ও বাউচি রাজ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার ও মাদক জব্দের ঘটনা ঘটেছে।

এনুগুর আকানু ইবিয়াম আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তিকে মাদক বহনের অভিযোগে গ্রেপ্তার করেন এনডিএলইএর কর্মকর্তারা। ২৫ বছর বয়সী ব্যবসায়ী লাভলি চুকউলোবেলু নামের ওই ব্যক্তি আদ্দিস আবাবা হয়ে পর্তুগাল যাচ্ছিলেন। এ সময় গ্রেপ্তার এড়াতে তিনি ৭২টি প্যাকেটে কোকেন গিলে ফেলেছিলেন।

এ ছাড়া ওইয়ো রাজ্যে ইগান্না-ইলেরো সড়কে দুটি পিকআপ ভ্যানে লুকিয়ে রাখা ৩০৫ দশমিক ৬ কেজি স্কাঙ্কসহ দুই টোগোলিজ নাগরিককে গ্রেপ্তার করা হয়। এর আগে লাগোসের বাদাগরির সেমে সীমান্তে নাইট্রাস অক্সাইডের ৪২০টি কার্টনসহ পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। বাউচিতে ট্রাকের গোপনে লুকিয়ে ২৬২ দশমিক ৫ কেজি স্কাঙ্ক নামের মাদক বহনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে এদো রাজ্যে সেনাসদস্যদের সহায়তায় ইলুশির একো ক্যাম্পে দুটি গাঁজার খামার ধ্বংস করেছে এনডিএলইএ। এসব খামারে আনুমানিক ১ হাজার ৩৬০ দশমিক ২৩ কেজি গাঁজা উৎপাদন করা সম্ভব ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া লাগোসের মুশিন ও এবুটে-এরো এলাকায় গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ঘটনাও জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে দেশজুড়ে এনডিএলইএর বিভিন্ন কমান্ড ও ইউনিট ‘মাদকবিরোধী যুদ্ধ’ (ওয়ার এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ) বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ এসব মাদক জব্দের কয়েক দিন আগে এনডিএলইএ জানিয়েছিল, এনুগু রাজ্যের আওগু স্থানীয় সরকার এলাকার ওবিয়াগু-সংলগ্ন এজিয়ামা সম্প্রদায়ে গোপনে পরিচালিত একটি মেথামফেটামিনের পরীক্ষাগার ধ্বংস করা হয়েছে। এর সঙ্গে একটি নাইজেরীয়-মেক্সিকান মাদক চক্র জড়িত ছিল বলে সংস্থাটি জানিয়েছে।

এই অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এনডিএলইএর ভাষ্য, তাঁরা মেক্সিকোর মেক্সিকো সিটিতে অবস্থানকারী মাদক চক্রের সদস্য এক মেক্সিকান নাগরিকের সঙ্গে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।

মাদক পাচারকারী একটি সংগঠনের সঙ্গে ষড়যন্ত্র, সংগঠন গঠন ও অর্থায়ন এবং মাদক তৈরির পূর্বধাপের রাসায়নিক অবৈধভাবে রাখার অভিযোগে সন্দেহভাজনদের বিরুদ্ধে পাঁচটি ধারায় এনুগুর ফেডারেল হাইকোর্টে মামলা করা হয়েছে। আদালত আগামী ২১ অক্টোবর ২০২৬ মামলার বিচার শুরুর দিন ধার্য করেছেন। মামলায় নাম থাকা আরও তিন সন্দেহভাজন এখনো পলাতক।

এনডিএলইএ জানিয়েছে, ওবিয়াগুর ওই স্থাপনায় তল্লাশি চালিয়ে বড় পরিসরে মেথামফেটামিন উৎপাদনের উপযোগী একটি গোপন পরীক্ষাগার পাওয়া গেছে। সেখানে মাদক তৈরিতে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা বিভিন্ন রাসায়নিক ও সরঞ্জামও ছিল।

এর আগে লাগোস বিমানবন্দরে গ্রেপ্তার এক মেক্সিকান নাগরিকের সঙ্গে এদো রাজ্যে শনাক্ত হওয়া একটি মেথামফেটামিনের পরীক্ষাগারের যোগসূত্র থাকার কথা জানিয়েছিল এনডিএলইএ। সংস্থাটির ভাষ্য, গ্রেপ্তার ওই ব্যক্তি আরেক মেক্সিকান নাগরিককে ওই পরীক্ষাগারে নিয়োগ করেছিলেন। গত ১৭ জুন তাকে চার নাইজেরীয় সহযোগীর সঙ্গে গ্রেপ্তার করা হয়।

মে মাসে এনডিএলইএ জানিয়েছিল, তারা একটি নাইজেরীয়-মেক্সিকান মেথামফেটামিন উৎপাদনকারী চক্র ধ্বংস করেছে। এ সময় ৪৮ হাজার কোটি নাইজেরিয়ার মূল্যের বেশি অবৈধ মাদক জব্দ এবং ১০ জনকে গ্রেপ্তার করা হয় বলে সংস্থাটি জানায়।

জুন মাসে সংস্থাটি লাগোসে ট্রামাডল ২৫০ মিলিগ্রামের ৫ লাখ ৫৮ হাজার ৯০০টি ট্যাবলেট জব্দ এবং আন্তদেশীয় মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছিল।

আফিম ট্যাবলেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250