সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬ *** অজিত দোভাল কি সত্যিই গোপনে ঢাকা সফর করেছেন? *** সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে *** চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ *** নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের *** ফের আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক *** প্রধানমন্ত্রীর ফেনী সফরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে থাকবে ২ হাজার পুলিশ *** চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর *** চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের *** প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: হুমায়ুন কবির

চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে ইজিবাইক চালকদের কাছ থেকে চাঁদা আদায় ও ‘সিরিয়াল প্রথা’র নামে হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকেরা।

আজ সোমবার দুপুরে উপজেলার ধারা এলাকার আশ্রমপাড়া ও ধুরাইল বাজারসংলগ্ন ধারা-ধুরাইল-নালিতাবাড়ী সড়কে প্রায় দুই ঘণ্টা এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিক্ষোভকারীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। কেউ কেউ শিশু ও মালামাল নিয়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

স্থানীয়দের ভাষ্য, ধারা ইউনিয়নের পাঁচটি গ্রাম, ধুরাইল ইউনিয়ন, ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়ন এবং নালিতাবাড়ী উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ নিয়মিত এ সড়ক ব্যবহার করেন। এসব এলাকার মানুষের যাতায়াতে ব্যাটারিচালিত ইজিবাইক অন্যতম প্রধান বাহন।

ইজিবাইক চালকদের অভিযোগ, সম্প্রতি নাঈম, মঞ্জুরুল মনিরসহ কয়েকজনের নেতৃত্বে একটি সংগঠনের নাম ব্যবহার করে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। ‘সিরিয়াল’ অনুযায়ী ইজিবাইক না চালালে প্রতি যাত্রীর বিপরীতে ২০ টাকা এবং মাসে ৫০০ টাকা দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ তাদের। চাঁদা না দিলে সড়কে ইজিবাইক চালাতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি চালকদের।

চালকদের আরও অভিযোগ, জোর করে সিরিয়াল মেনে চলতে গিয়ে তারা পর্যাপ্ত ট্রিপ দিতে পারছেন না। এতে আয় কমে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া আতিকুল ইসলাম, কালাম ও সাইদুল ইসলাম বলেন, সারা দিন ইজিবাইক চালিয়ে যে আয় হয়, তার একটি বড় অংশ চাঁদা হিসেবে দিতে হলে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়বে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে জানানো হলেও এখনো সমাধান হয়নি বলে দাবি করেন তারা।

অভিযোগের বিষয়ে নাঈম ও মঞ্জুরুল মনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেছে। পরে তাৎক্ষণিকভাবে যান চলাচল স্বাভাবিক করা হয়। চালকদের দাবিগুলো নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

ময়মনসিংহ চাঁদাবাজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250