বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিলো সৌদি আরব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৬ পূর্বাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সৌদি আরব সরকারের সবুজ উদ্যোগ বাস্তবায়ন এবং দেশটির ভিশন ২০২৩-এর অধীনে মেগা প্রকল্পে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান।

রোববার (২৭শে অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান সৌদি রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতকে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া উদ্যোগ ও সংস্কার এজেন্ডা ছাড়াও দেশে সাম্প্রতিক কিছু উন্নয়নের কথা শেয়ার করেন।

রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে জানান, সৌদি দূতাবাস প্রতিদিন প্রচুর ভিসা ইস্যু করছে, এরই মধ্যে সৌদিতে নিয়োজিত ৩০ লাখ কর্মী যুক্ত হয়েছে।

পররাষ্ট্র সচিব আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং স্থিতিশীলতা বৃদ্ধিতে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন। ইসলামী উম্মাহর নেতৃত্বের ভূমিকার প্রশংসা করে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনে সৌদির প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি ফিলিস্তিনি সমস্যার সঙ্গে বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আরো পড়ুন : সেন্টমার্টিনে ভ্রমণ বন্ধ করলে রাজপথে কঠোর আন্দোলন : টোয়াব

রাষ্ট্রদূত আসন্ন ২০৩৪ ফুটবল বিশ্বকাপ এবং আইওরাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সৌদির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত ঢাকায় আইকনিক মসজিদ এবং একটি আরবি ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ ঝুলে থাকা সৌদির কয়েকটি উদ্যোগের বিষয়ে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন এবং সেগুলো ত্বরান্বিত করতে সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত সচিবকে বন্দর সরবরাহ এবং নবায়নযোগ্য ও বিদ্যুৎ খাতে বর্তমান সৌদি বিনিয়োগ উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

উভয়পক্ষ দুই দেশের সরকারের মধ্যে রাজনৈতিক পরামর্শ এবং উচ্চ-পর্যায়ের যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি), পাশাপাশি জনশক্তি সম্পর্কিত জয়েন্ট টেকনিক্যাল কমিটির (জেটিসি) বিষয়ে ক্রমাগত সম্পৃক্ততা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

এস/ আই.কে.জে

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250