রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

বাংলাদেশে রমজানের চাঁদ দেখা যেতে পারে যেদিন

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ৭ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। চাঁদ দেখার উপর ভিত্তি করেই রোজা কবে থেকে রাখা হবে তা নির্ধারণ করা হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর থেকে বাংলাদেশ রোজা রাখা শুরু হয়।

দুবাইভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ১০ই মার্চ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কোথাও খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা সম্ভব নয়। তবে পরের দিন ১১ই মার্চ আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই সৌদিসহ অন্যান্য আরব দেশে রমজানের চাঁদ দেখা যেতে পারে।

আরো পড়ুন : এবার রোজা রাখতে হবে ১৪ ঘণ্টা!

এদিকে মধ্যপ্রাচ্য ছাড়াও ১১ই মার্চ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও খালি চোখে চাঁদ দেখা সম্ভব বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘ক্রিসেন্ট মুন ওয়াচ’। অর্থাৎ বাংলাদেশ এবং সৌদি আরবে এ বছর একই দিনে চাঁদ দেখা যেতে পারে।

সময়বিষয়ক সংস্থা ‘টাইম অ্যান্ড ডেটের’ তথ্য অনুযায়ী, আগামী ১১ই মার্চ বাংলাদেশে চাঁদ ওঠবে সকাল ৬টা ৪৭ মিনিটে। আর চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে। অপরদিকে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে। সূর্যাস্তের পর চাঁদ খালি চোখে দেখা যাবে কি না, সেটি নিশ্চিত নয়।

এস/ আই.কে.জে


রমজানের চাঁদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250