মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃত্তিমূলক ও কর্মসংশ্লিষ্ট উচ্চশিক্ষায় কানাডা ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২৬শে মে ২০২৪

#

স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মসংশ্লিষ্ট এবং শ্রমবাজার সংশ্লিষ্ট উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা প্রদানে কানাডার সঙ্গে বাংলাদেশ সরকার একসঙ্গে কাজ করবে।

রোববার (২৬ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বাংলাদেশে সফররত কানাডার ডেপুটি মিনিস্টার অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ক্রিস্টোফার ম্যাক লিনানের মধ্যে দ্বিপক্ষীয় এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলস, বাংলাদেশে নিযুক্ত কানাডার হেড অব কো-অপারেশন (বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রোগ্রাম) মি. জো গুডিংন, বাংলাদেশে নিযুক্ত কানাডার হেড অব কো-অপারেশন (রোহিঙ্গা প্রোগ্রাম) মি. বিবেক প্রকাশ এবং বাংলাদেশে নিযুক্ত কানাডার এ্যাকটিং পলিটিক্যাল কাউন্সিলর মিজ সিয়োবহান কার প্রমুখ।

ওআ/ আই.কে.জে/

কানাডা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250