মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

৩০০ কোটি বছর আগে মঙ্গল গ্রহে ছিল সমুদ্রসৈকত!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

মঙ্গল গ্রহের পরিবেশ কেমন ছিল, তা জানার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। সম্প্রতি মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধে ৩০০ কোটি বছর আগে বিলুপ্ত হওয়া এক সমুদ্রসৈকতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। চীনের ঝুরং রোভারের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এই সমুদ্রসৈকতের তথ্য জানা গেছে।

পিএনএএসে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে এ তথ্য প্রকাশ করেছে চীন ও আমেরিকার একদল বিজ্ঞানী। ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞানীদের তথ্যমতে, মঙ্গল গ্রহের উল্কা বিশ্লেষণ করে দেখা গেছে, প্রায় ৪৫০ কোটি বছর আগে সেখানে পানির উপস্থিতি ছিল। শুধু তা–ই নয়, ৩৬০ কোটি বছর আগে মঙ্গল গ্রহের প্রায় অর্ধেক অংশজুড়ে ছিল মহাসাগর।

নতুন এই গবেষণার মাধ্যমে গ্রহটিতে ৩০০ কোটি বছরের পুরোনো এক সমুদ্রসৈকতের খোঁজ পাওয়া গেছে।

চীনের গুয়াংঝু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জিয়ানহুই লির নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় চীনের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থার পাঠানো ঝুরং রোভারের সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে শত শত কোটি বছর পুরোনো উপকূলরেখায় বেশ কিছু শিলার সন্ধান পাওয়া গেছে। এসব শিলা সমুদ্রের পানির কারণে প্রভাবিত হয়েছে।

সমুদ্র থাকার কারণে মঙ্গল গ্রহে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ ছিল বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। ঝুরং রোভারটি ২০২০ সালে মঙ্গলে পাঠানো হয়। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইউটোপিয়া প্ল্যানিটিয়া নামের একটি এলাকায় অবস্থান করে তথ্য সংগ্রহ করে রোভারটি।

হা.শা./কেবি


মঙ্গল গ্রহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250