বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৬

#

কোনো নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ এনে তিনি বলেছেন, ‘আগেই তো আপনাদের ঠকাচ্ছে। নির্বাচনের পরে তারা কী করবে? তারা শুধু ঠকাচ্ছেই না, আপনাদের দিয়ে তারা শিরক করাচ্ছে।’

আজ বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এটাই বিএনপির প্রথম নির্বাচনী জনসভা।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান সমাবেশের মঞ্চে হাজির হন। বক্তব্যের শুরুতেই তিনি অনেকটা সিলেটি উচ্চারণে স্থানী বাসিন্দাদের কাছে সালাম দিয়ে জানতে চান, ‘আপনারা ভালা আছেননি...?’

পরে মঞ্চের সামনে থাকা এক ব্যক্তিকে মঞ্চে ডেকে নেন তারেক রহমান। এখানে সবাই মুসলমান—উল্লেখ করে তারেক রহমান তার কাছে জানতে চান, এই দুনিয়া, জান্নাত-জাহান্নামের মালিক কে? জবাবে ওই ব্যক্তি বলেন, ‘আল্লাহ।’ এরপর তারেক রহমান বলেন, ‘যেখানে জান্নাত-জাহান্নামের মালিক আল্লাহ, সেখানে এরা দুনিয়াতেই এর লোভ দেখাচ্ছে।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন, ‘যারা আপনাদের আগেই ঠকাচ্ছে, তারা পরে কী করবে?’

দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে।’ এ সময় ধানের শীষের জন্য ভোট চেয়ে মানুষের ভাগ্যের উন্নয়নে বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250