বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ উদ্দিন চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী *** ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা

ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার শঙ্কায় জাতিসংঘের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল এমন আশঙ্কার কথাই জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ প্রধান রাফায়েল গ্রোসি। এছাড়া হামলার শঙ্কার কারণে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১৬ই এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে একটি আন্তর্জাতিক বার্তাসংস্থা।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ প্রধান সোমবার (১৫ই এপ্রিল) বলেছেন, ইসরায়েল সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করতে পারে এবং এই বিষয়ে তিনি উদ্বিগ্ন। যদিও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) ইরানের স্থাপনাগুলোতে পরিদর্শনের কাজ মঙ্গলবার (১৬ই এপ্রিল) আবারও শুরু হবে।0

আরো পড়ুন: স্বাভাবিকের চেয়ে এবার বেশি বৃষ্টিপাতের আভাস ভারতে

উল্লেখ্য, সিরিয়ার রাজধানীতে তেহরানের কনস্যুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার (১৩ই এপ্রিল) গভীর রাতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায়। 

সূত্র: এনডিটিভি 

এইচআ/ আই.কে.জে/

রাফায়েল গ্রোসি ইসরায়েলি হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250