শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

একেই বলে লটারি ভাগ্য, একবার নয় জিতেছেন দুইবার!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৭ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

তিন বছরের মধ্যে দুইবার লটারি জিতেছেন আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গাইলা গুইশার্ড। ২০২১ সালে এই নারী প্রথমবার জিতেছিলেন ১ লাখ মার্কিন ডলার। আর এবার জিতেছেন ১০ লাখ মার্কিন ডলার।

ওয়াশিংটনভিত্তিক একটি বার্তা সংস্থা জানিয়েছে, গাইলা গুইশার্ড ভার্জিনিয়ার স্মিথফিল্ডে বাস করেন। সেখানকার আইল অব উইট কাউন্টির ক্যারলটন বুলভার্ডের রেসওয়ে স্টেশনের একটি দোকান থেকে তিনি ভার্জিনিয়া মিলিয়নসের টিকিট কিনেছিলেন।

লটারি জেতার পর গাইলা বলেন, ‘আমি লটারির টিকিট ঘষার পর চিৎকার করে উঠেছিলাম। কারণ নম্বর মিলে গিয়েছিল। আমার সঙ্গে যারা ছিল, তারাও চিৎকার করে উঠেছিল।’

আরো পড়ুন : এই সৈকতের পাথর তুললেই দিতে হবে লাখ লাখ টাকা জরিমানা!

এটি সত্যিই বিস্ময়কর। মানুষ যেখানে অনেকবার চেষ্টা করেও একবার লটারি জিততে পারে না, সেখানে গাইলা মাত্র তিন বছরের মধ্যে দুইবার লটারি জিতেছেন। তাও আবার দুইবারই মোটা অঙ্কের পুরস্কার জিতেছেন। গাইলা হেসে বলেন, ‘একেই বলে লটারি ভাগ্য!’

টিকিট ঘষে নম্বর মিলে যাওয়ার পর গাইলা ও তার সঙ্গীরা এত জোরে চিৎকার দিয়েছিলেন যে, আশপাশের লোকজনেরা সবাই ছুটে এসেছিল ঘটনা জানার জন্য। উৎসুক হয়ে সবাই জানতে চাচ্ছিল, কী হয়েছে, কী হয়েছে?

গাইলা বলেন, ‘আমার তখন সম্বিৎ ফিরে আসে। আমি নিজেকে সামলে বলি, না, তেমন কিছু হয়নি। তারপর সবাই চুপ হয়ে যাই।’

লটারিতে জেতা এই অর্থ দিয়ে গাইলা কী করবেন, তা এখনো সিদ্ধান্ত নেননি।

গাইলা বলেন, ‘এ ব্যাপারে পরে পরিকল্পনা করব।’

সূত্র : ইউপিআই

এস/  আই.কে.জে

লটারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250