শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ডিসেম্বর থেকে সরাসরি ফ্লাইট চালু হতে পারে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৭ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগামী মাস থেকে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হতে পারে। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি এই ফ্লাইট চলাচল করতে যাচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চলাচল করতে পারে।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) এক অনুষ্ঠানে পাকিস্তানে নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান এ তথ্য জানান। সরাসরি ফ্লাইট চালু দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ এবং সংযোগ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

হাইকমিশনার ইকবাল হুসেইন খান বলেন, দুই দেশের নাগরিকদের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করা হয়েছে। এলসিসিআই এবং লাহোরে বাংলাদেশের অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে এ ভিসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ‘আবেদনকারীদের তিন থেকে চার দিনের মধ্যে ভিসা দেওয়া হবে। এতে দুই দেশের মধ্যে আসা-যাওয়া দ্রুততর ও সহজতর হবে।’

বাণিজ্যিক সুযোগ-সুবিধা তুলে ধরে ইকবাল হুসেইন বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে। অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানে সরবরাহ করতে পারে তাজা আনারস। এ ছাড়া বস্ত্র ও তৈরি পোশাক খাতেও দুই দেশের মধ্যে বড় ধরনের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি মালবাহী জাহাজের (কার্গো) নিয়মিত চলাচল শিগগিরই চালু হতে যাচ্ছে। গত ডিসেম্বর থেকে দুই দেশের মধ্যে একটি কার্গো চলাচল শুরু হলেও বাড়তে থাকা বাণিজ্য চাহিদা পূরণে তা নিয়মিত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

শিক্ষা ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়ে ইকবাল হুসেইন জানান, পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন বাংলাদেশে শিগগিরই একটি প্রতিনিধিদল পাঠাবে। এর মধ্যে ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবেন। এই প্রতিনিধিদলের উদ্দেশ্য, আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানে পড়াশোনা করার জন্য আকৃষ্ট করা।

বাংলাদেশ-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250