রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা

নেপালে সরকার পতনের পর ভাইরাল মনীষা কৈরালার ভিডিও

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নেপালে তরুণ বিক্ষোভকারীদের ওপর পুলিশের কঠোর দমন-পীড়নের বিরুদ্ধে সম্প্রতি কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই তার একটি পুরোনো ভিডিও ফের ভাইরাল হয়েছে, যেখানে তিনি নেপালকে ‘হিন্দু রাষ্ট্র’ বলেছিলেন।

এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে মনীষাকে নেপালের ধর্মনিরপেক্ষ পরিচয়ের সমালোচনা করতে দেখা যায়। দেশটির ধর্মীয় ও রাজনৈতিক পরিচয় নিয়ে ইন্টারনেটে এই ভিডিও আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে অভিনেত্রী জোর দিয়ে বলেছিলেন, একটি ‘হিন্দু রাষ্ট্র’ হিসেবে নেপালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তিনি বলেন, ‘আমরা একসময় হিন্দু রাষ্ট্র ছিলাম। একমাত্র হিন্দু রাষ্ট্র হিসেবে আমাদের সবচেয়ে বড় পরিচয়ই ছিল এটা। আমাদের দেশে ধর্মের নামে কখনো কোনো লড়াই হয়নি। এখানে কোনো যুদ্ধ, হত্যা বা মারামারি হয়নি।

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ হিন্দু রাষ্ট্র ছিলাম, যেখানে কোনো সংঘাত ছিল না। কেন এটাকে সরিয়ে দেওয়া হলো? বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হলো, যেন সবকিছুই ষড়যন্ত্র। ঐক্যের ব্যাপারটিকে সম্পূর্ণরূপে মুছে ফেলা হলো, বরং ধ্বংসই করে দেওয়া হলো। রাজনীতিকেরা সরকার নামের পুরো কাঠামোকে নিজেদের স্বার্থে ব্যবহার করলেন।’

নেপালের বিরাটনগরের এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া মনীষা এসব মন্তব্য করেছিলেন ২০২২ সালের নভেম্বরে দেওয়া এক সাক্ষাৎকারে।

বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ২০শে নভেম্বর নেপালের সাধারণ নির্বাচনের ঠিক আগে রেকর্ড করা সেই ভিডিও এখন নেপালে চলমান সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে ফের ভাইরাল হয়েছে।

জে.এস/

ভাইরাল নেপাল মনীষা কৈরালা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250